CZ Commerce বনাম WooCommerce
২০ অক্টোবর, ২০২৬ অনুযায়ী। অন্যদের তথ্য তাদের নিজের পাতা থেকে নেওয়া, নিচে সূত্র।
| বিষয় | CZ Commerce | WooCommerce (WordPress) |
|---|---|---|
| শুরু করা | নাম আর ঠিকানা দিলে এক মিনিটে স্টোর খোলে, ফ্রি ঠিকানায়। নিজের ডোমেইন পরে যুক্ত করা যায়। | হোস্টিং আর ডোমেইন কিনে WordPress আর WooCommerce বসাতে হয়; সার্ভারে PHP, MySQL আর HTTPS-এর শর্ত মিলতে হয়। |
| খরচের ধরন | ফ্রি প্ল্যান, তারপর টাকায় মাসিক বা লম্বা মেয়াদের প্ল্যান; bKash বা কার্ডে (CZ Pay) পেমেন্ট। | প্লাগইন ফ্রি; হোস্টিং, ডোমেইন আর দরকারি পেইড এক্সটেনশন বা থিমের খরচ আলাদা। |
| রক্ষণাবেক্ষণ আর নিরাপত্তা | আমরা চালাই, আপডেট করি, ব্যাকআপ রাখি। | WooCommerce-এর ভাষায় আপডেট, রক্ষণাবেক্ষণ, ব্যাকআপ আর নিরাপত্তা স্টোরের মালিকের হাতে। |
| কুরিয়ার | Steadfast, Pathao, Carrybee আর Paperfly ভেতরেই, সব প্ল্যানে: অর্ডার থেকে এক চাপে বুকিং, ওয়েবহুকে ডেলিভারির খবর। | প্লাগইন দিয়ে: Steadfast-এর নিজের প্লাগইন আছে; Pathao-র জন্য তৃতীয় পক্ষের প্লাগইন পাওয়া যায়; প্রতিটা আলাদা করে বসাতে ও আপডেট রাখতে হয়। |
| ক্রেতার পেমেন্ট | ক্যাশ অন ডেলিভারি, আর bKash/Nagad/Rocket/ব্যাংকে পাঠিয়ে TrxID; অগ্রিমের নিয়ম। অটোমেটিক অনলাইন গেটওয়ে নেই। | গেটওয়ে প্লাগইন দিয়ে অনলাইন পেমেন্ট নেওয়া যায় (যেমন SSLCOMMERZ-এর নিজের প্লাগইন; bKash আর Nagad-এর প্লাগইনও আছে)। |
| ফেক অর্ডার আর ইনকমপ্লিট অর্ডার | ব্লকলিস্ট, অর্ডারের সীমা, কুরিয়ারে ক্রেতার রেকর্ড আর ইনকমপ্লিট অর্ডার ভেতরেই; OTP আর ঝুঁকির স্কোর গ্রোথ ও প্রো-তে। | যা লাগে প্লাগইন বেছে যোগ করতে হয়। |
| নিজের মতো বদলানো | ছয়টা থিম, রং, ফন্ট আর সেকশন বদলানো যায়; কোড বদলানো যায় না। | ওপেন সোর্স: কোড, থিম আর প্লাগইন নিজের মতো বদলানো যায়, হাজারো এক্সটেনশন। |
| প্যানেলের ভাষা | পুরো প্যানেল বাংলা আর ইংরেজিতে, ফোনে চলার মতো করে বানানো। | প্লাগইন আর থিম অনুযায়ী আলাদা। |
WooCommerce ভালো হবে যদি
- আপনার নিজের বা ভাড়া করা ডেভেলপার আছে, আর সাইটের প্রতিটা অংশ নিজের মতো বানাতে চান।
- অনেক কনটেন্ট, ব্লগ বা জটিল পণ্যের নিয়ম লাগে, যার জন্য নির্দিষ্ট প্লাগইন দরকার।
- অনলাইন কার্ড বা মোবাইল ব্যাংকিং গেটওয়ে দিয়ে সাথে সাথে পেমেন্ট নিতেই হবে।
CZ Commerce ভালো হবে যদি
- মূল কাজ ফেসবুক থেকে আসা ক্যাশ অন ডেলিভারি অর্ডার, কুরিয়ার আর ফেরত সামলানো।
- সার্ভার, প্লাগইন আর আপডেটের ঝামেলা ছাড়া ফোন থেকে দোকান চালাতে চান।
- ফেক অর্ডার ঠেকানো আর ইনকমপ্লিট অর্ডার ফেরানো শুরু থেকেই চান।
সূত্র
- WooCommerce প্লাগইন পাতা (wordpress.org)
- WooCommerce সার্ভারের শর্ত
- WooCommerce: ওপেন সোর্স ই-কমার্স আর মালিকের দায়িত্ব
- SteadFast API প্লাগইন (wordpress.org)
- SSLCommerz Payment Gateway প্লাগইন (wordpress.org)
CZ Commerce আমাদের নিজের প্রোডাক্ট, তাই এই তুলনা আমাদের লেখা। কোনো তথ্য ভুল বা পুরোনো মনে হলে জানান, ঠিক করে দেব। ভুল জানান
অন্য তুলনা
নিজের দোকানে চালিয়ে দেখুন
ফ্রি প্ল্যানে শুরু করুন, কার্ড লাগবে না। ব্যবসা বাড়লে আপগ্রেড করবেন।