গোপনীয়তা নীতি
এই পাতায়
Coder Zone BD ("আমরা") CZ-Commerce পরিচালনা করে। এই নীতিতে বলা আছে আমরা কোন তথ্য সংগ্রহ করি, কেন করি, কার সাথে শেয়ার করি, কীভাবে সুরক্ষিত রাখি, কত দিন রাখি আর আপনার কী অধিকার আছে।
এই নীতি তিন ধরনের মানুষের জন্য:
- মার্চেন্ট: যাঁরা CZ-Commerce-এ স্টোর চালান, আর তাঁদের যুক্ত করা স্টাফ।
- ক্রেতা: যাঁরা কোনো মার্চেন্টের স্টোর থেকে কেনাকাটা করেন।
- যাঁরা স্টোরকে মেসেজ করেন: যাঁরা CZ-Commerce-এ যুক্ত মার্চেন্টের Facebook পেজ, Instagram, WhatsApp বা TikTok অ্যাকাউন্টে, বা স্টোরের ওয়েবসাইট চ্যাটে মার্চেন্টকে লেখেন, অথবা মার্চেন্টের নিজের পোস্ট ও ভিডিওতে কমেন্ট করেন।
ক্রেতা ও কাস্টমারের তথ্যের নিয়ন্ত্রক সংশ্লিষ্ট মার্চেন্ট; আমরা তাঁর পক্ষে তথ্য প্রক্রিয়া করি।
১. আমরা কী তথ্য সংগ্রহ করি
মার্চেন্টের কাছ থেকে:
- নাম, ইমেইল, মোবাইল নম্বর, ব্যবসা ও স্টোরের তথ্য
- লগইন ও নিরাপত্তার তথ্য: পাসওয়ার্ড শুধু হ্যাশ হিসেবে থাকে; লগইনের সময়, ডিভাইস, ব্রাউজার ও IP ঠিকানা; বিশ্বস্ত ডিভাইস; ইমেইল বা নম্বর বদল আর অ্যাকাউন্ট উদ্ধারের রেকর্ড; 2FA চালু থাকলে তার গোপন চাবি (এনক্রিপ্ট করা) ও রিকভারি কোড (হ্যাশ করা)
- Google বা Facebook দিয়ে লগইন (শুধু আপনি বেছে নিলে): Google থেকে পাই আপনার Google অ্যাকাউন্টের নম্বর (id), নাম, ইমেইল আর ইমেইলটা Google যাচাই করেছে কি না; Facebook থেকে পাই আপনার Facebook অ্যাকাউন্টের নম্বর (id), নাম আর ইমেইল। আপনার Google বা Facebook-এর পাসওয়ার্ড, বন্ধু-তালিকা বা কন্টাক্ট আমরা পাই না, আর আপনার হয়ে কোথাও কিছু পোস্ট করি না। মোবাইল নম্বর তাদের কাছ থেকে নিই না, আপনি নিজে দেন
- যুক্ত করা মেসেজিং অ্যাকাউন্ট (শুধু আপনি যুক্ত করলে): Facebook পেজ, Instagram অ্যাকাউন্ট, WhatsApp Business নম্বর বা TikTok Business অ্যাকাউন্টের নাম, ইউজারনেম, নম্বর (id) ও ছবি, আর সেটা ব্যবহারের অ্যাক্সেস টোকেন, এনক্রিপ্ট করে রাখা
- বিলিং ও পেমেন্টের রেকর্ড: ইনভয়েস, রসিদ, ক্রেডিট নোট, ওয়ালেটের হিসাব, পেমেন্টের রেফারেন্স (যেমন TrxID)। কার্ড বা মোবাইল ব্যাংকিং-এর পিন/গোপন তথ্য আমরা দেখি না বা রাখি না; তা CZ Pay ও সংশ্লিষ্ট গেটওয়ে প্রক্রিয়া করে
- যুক্ত করা সেবার চাবি ও লগইন (কুরিয়ার, SMS গেটওয়ে, SMTP), এনক্রিপ্ট করে রাখা
- কীভাবে আমাদের খুঁজে পেলেন: মূল ওয়েবসাইটে এলে বা সাইন-আপ করলে কোন বিজ্ঞাপন, লিংক বা ওয়েবসাইট থেকে এসেছেন (UTM ট্যাগ, আর Meta, Google বা TikTok-এর বিজ্ঞাপন-ক্লিকের আইডি), প্রথম কোন পাতা খুলেছিলেন ও কখন, কোন কুপন, প্রোমো বা পার্টনার কোড ব্যবহার করেছেন, আর Meta-র টুল আপনার ব্রাউজারে যে কুকি রাখে (_fbp, _fbc)
- আমাদের সাথে সাপোর্ট টিকেট ও চ্যাটের কথাবার্তা আর সংযুক্ত ফাইল
ক্রেতার কাছ থেকে (মার্চেন্টের স্টোরের মাধ্যমে):
- নাম, মোবাইল নম্বর, ডেলিভারির ঠিকানা, ইমেইল (ঐচ্ছিক), অর্ডারের বিবরণ, পেমেন্টের রেফারেন্স (যেমন TrxID)
- অসম্পূর্ণ অর্ডার: চেকআউটে দেওয়া তথ্য অর্ডার শেষ না হলেও রাখা হতে পারে, যাতে মার্চেন্ট ফোন বা SMS করে অর্ডার শেষ করতে সাহায্য করতে পারেন
- ক্রেতা অ্যাকাউন্ট: স্টোরে মোবাইল নম্বর ও SMS কোড দিয়ে ঢুকলে আপনার নাম, ইমেইল আর সংরক্ষিত ঠিকানা (সর্বোচ্চ ৫টা) রাখা হয়
- যাচাই: স্টোর চাইলে অর্ডারের আগে SMS কোড দিয়ে নম্বর যাচাই করে; যাচাই হলে ওই নম্বর আর ডিভাইস কিছু দিন মনে রাখা হয়, যাতে বারবার কোড চাইতে না হয়
- ডিভাইস ও ব্যবহারের তথ্য: IP ঠিকানা, ব্রাউজার, একটা র্যান্ডম ডিভাইস নম্বর, কোন বিজ্ঞাপন বা লিংক থেকে এসেছেন (UTM), কুকি
যাঁরা স্টোরকে মেসেজ করেন তাঁদের কাছ থেকে (স্টোরের যুক্ত অ্যাকাউন্ট বা ওয়েবসাইট চ্যাটের মাধ্যমে):
- প্ল্যাটফর্ম আপনার যে নাম, ইউজারনেম ও প্রোফাইল ছবি দেখায়, আর ওই স্টোরের জন্য প্ল্যাটফর্ম আপনাকে যে নম্বর (id) দেয় (WhatsApp-এ আপনার WhatsApp নম্বর)
- স্টোরকে পাঠানো আপনার মেসেজ, ছবি, ভয়েস মেসেজ, ফাইল ও স্টিকার, আর স্টোরের উত্তর; স্টোরের নিজের পোস্ট ও ভিডিওতে আপনার কমেন্ট
- সময়, মেসেজ পৌঁছেছে ও দেখা হয়েছে কি না, আর কোন বিজ্ঞাপন বা পোস্ট থেকে কথা শুরু হয়েছে, প্ল্যাটফর্ম জানালে
- স্টোরের স্টাফের লেখা নোট, আর চ্যাটে দেওয়া অর্ডার
- ওয়েবসাইট চ্যাটে: একটা র্যান্ডম চ্যাট কুকি, স্টোরের ডিভাইস নম্বর আর কোন পাতা থেকে লিখেছেন
আমরা শুধু তা-ই পাই যা আপনি স্টোরকে পাঠান বা স্টোরের নিজের পাতা ও ভিডিওতে লেখেন। আপনার পাসওয়ার্ড, বন্ধু বা ফলোয়ার, অন্য মেসেজ বা পোস্ট আমরা পাই না।
২. কেন ব্যবহার করি
- সেবা দেওয়া: স্টোর চালানো, অর্ডার প্রক্রিয়া, কুরিয়ারে পার্সেল বুকিং, অর্ডারের আপডেট ও যাচাইয়ের কোড পাঠানো
- প্রতিটা স্টোরের ইনবক্স চালানো: মেসেজ ও কমেন্ট দেখানো ও উত্তর দেওয়া, চ্যাট থেকে অর্ডার নিতে স্টোরকে সাহায্য করা, আর স্টোর চালু করলে স্বয়ংক্রিয় উত্তর লেখা
- ভুয়া অর্ডার, প্রতারণা আর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধ (যেমন একই নম্বর, ডিভাইস বা নেটওয়ার্ক থেকে অস্বাভাবিক অর্ডার, অর্ডার বাতিল করে বাইরে ডেলিভারি)
- অ্যাকাউন্টের নিরাপত্তা: নতুন ডিভাইসে লগইনের খবর, ইমেইল বা নম্বর বদলের নোটিশ, অ্যাকাউন্ট উদ্ধার
- বিলিং, সাপোর্ট আর সেবা উন্নত করা
- আমাদের নিজেদের বিজ্ঞাপনের ফল মাপা: কোন বিজ্ঞাপন, লিংক, পার্টনার আর অফার থেকে মার্চেন্ট আসেন, আর আগ্রহী হতে পারেন এমন মানুষকে আমাদের বিজ্ঞাপন দেখানো
- আইনগত বাধ্যবাধকতা পূরণ
স্টোরের ইনবক্সের মেসেজ আমরা বিজ্ঞাপনে ব্যবহার করি না, বিক্রি করি না, আর AI মডেল প্রশিক্ষণে ব্যবহার করি না। স্টোরের AI বিক্রেতা যেন সেই স্টোরের মতো করে উত্তর দেয়, তাই স্টোরের নিজের AI সেই স্টোরেরই আগের চ্যাট থেকে শেখে: স্টোরের মানুষ কী বলেন, কোথায় AI-কে শুধরে দেন, কোন কথায় অর্ডার হয়। এই চ্যাট থেকে আমরা ছোট লিখিত নোট রাখি, যেমন ডেলিভারি চার্জ, দাম, কাস্টমারকে কীভাবে সম্বোধন করা হয়। এতে কখনো কাস্টমারের নাম, ফোন নম্বর বা ঠিকানা থাকে না, আর নোটগুলো শুধু সেই স্টোরের AI-এর জন্য; অন্য কোনো স্টোরের সাথে কখনো শেয়ার বা ব্যবহার হয় না। নোট লিখতে চ্যাট আমাদের AI প্রসেসর (Anthropic)-এর কাছে উপরের একই শর্তে যায়, তাই তার মডেল প্রশিক্ষণে ব্যবহার হয় না। স্টোরের মালিক যেকোনো সময় সেটিংস → AI সহকারী থেকে এই শেখা বন্ধ করতে পারেন; আগে যা শিখেছে তা মালিক "ভুল" চেপে না সরানো পর্যন্ত ব্যবহার হয়। স্টোর মুছে ফেললে নোটগুলোও মুছে যায়।
৩. কার সাথে শেয়ার করি
শুধু সেবা দেওয়ার প্রয়োজনে, আর যতটুকু দরকার ততটুকু:
- Cloudflare: স্টোর ও প্ল্যাটফর্মের পাতা Cloudflare-এর নেটওয়ার্ক দিয়ে যায় (CDN ও নিরাপত্তা); ছবি, ফাইল, ইনবক্সের ফাইল, এক্সপোর্ট আর এনক্রিপ্টেড ব্যাকআপ Cloudflare-এর স্টোরেজে থাকে; সার্ভার বন্ধ থাকলে আসা অর্ডার ও মেসেজ সার্ভার ফেরা পর্যন্ত সেখানে এনক্রিপ্ট করে রাখা থাকে
- CAPTCHA (Cloudflare Turnstile): শুধু প্ল্যাটফর্ম CAPTCHA চালু করলে। তখন সাইন-আপ, লগইন, অর্ডার ট্র্যাকিং বা চেকআউটের মতো ধাপে Cloudflare আপনার IP আর ব্রাউজারের কিছু সংকেত দেখে বোঝে আপনি মানুষ কি না
- Google ও Facebook (লগইন): শুধু মার্চেন্ট Google বা Facebook দিয়ে সাইন-আপ বা লগইন বেছে নিলে। তখন তারা জানতে পারে যে আপনি আমাদের সেবায় ঢুকছেন, আর তাদের পাতায় যাওয়ার সময় স্বাভাবিকভাবেই আপনার IP ঠিকানা আর ব্রাউজারের তথ্য পায়; তা তারা নিজেদের গোপনীয়তা নীতি অনুযায়ী ব্যবহার করে। আপনার স্টোর, অর্ডার বা ক্রেতার কোনো তথ্য আমরা তাদের পাঠাই না
- Meta (Facebook, Instagram, WhatsApp) ও TikTok (যুক্ত অ্যাকাউন্ট): মার্চেন্ট কোনো অ্যাকাউন্ট যুক্ত করলে স্টোরের উত্তর আর কাজ (মেসেজ পাঠানো, কমেন্টের উত্তর দেওয়া বা লুকানো) Meta বা TikTok-এর প্ল্যাটফর্ম দিয়েই যায়; তারা তা নিজেদের শর্ত ও গোপনীয়তা নীতি অনুযায়ী সামলায়
- AI (Anthropic, Claude API), আমাদের ডেটা প্রসেসর: স্টোর তার AI বিক্রেতা চালু করলে বা ইনবক্সে AI-র টুল ব্যবহার করলে (উত্তরের সাজেশন, সারাংশ, মেসেজ বা স্ক্রিনশট থেকে অর্ডার পূরণ), উত্তর লিখতে কথোপকথন (লেখা ও ছবি), স্টোরের নিজের নির্দেশনা ও নলেজ, মিলে যাওয়া পণ্যের তথ্য আর পণ্য, দাম ও অর্ডার খোঁজার ফল Anthropic-এ যায়। কাস্টমারের ঠিকানা বা ফোন নম্বর যায় শুধু যখন কাস্টমার অর্ডার দিতে নিজে চ্যাটে দিয়েছেন। আমাদের মূল ওয়েবসাইট আর প্যানেলে আমাদের নিজেদের চ্যাটও একইভাবে চলে: উত্তর দিতে পারে AI বা আমাদের টিম। Anthropic এই তথ্য আমাদের হয়ে প্রক্রিয়া করে উত্তর দিতে। Anthropic-এর বাণিজ্যিক শর্ত অনুযায়ী API দিয়ে পাঠানো তথ্য তার মডেল প্রশিক্ষণে ব্যবহার হয় না, আর API-র ইনপুট ও আউটপুট Anthropic পাওয়ার বা তৈরির ৩০ দিনের মধ্যে নিজে থেকে মুছে ফেলে; ব্যতিক্রম: zero-data-retention চুক্তি থাকলে, Usage Policy প্রয়োগে বেশি দিন রাখতে হলে, বা আইন চাইলে।
- ভয়েস মেসেজ (Soniox): স্টোরের AI ভয়েস মেসেজ পড়লে অডিও ১৫ মিনিটে মেয়াদ শেষ হওয়া একটা লিংক দিয়ে Soniox-এ যায়, লেখায় রূপান্তরের জন্য। কাজ শেষ হলেই আমরা Soniox-কে মুছতে বলি; বাকি কিছু থাকলে Soniox ৩০ দিনে নিজে মোছে
- ইমেইল (Brevo): প্রাপকের ইমেইল ঠিকানা, নাম আর বার্তা। স্টোরের কোনো স্টাফকে চ্যাট দেওয়া হলে ইমেইলে থাকে স্টোরের নাম আর কাস্টমারের দেখানো নাম, মেসেজ নয়
- ব্রাউজারের নোটিফিকেশন (Google, Apple, Mozilla, Microsoft-এর পুশ সেবা): শুধু একটা জাগানোর সংকেত, কোনো মেসেজের লেখা নয়; ডিভাইস তারপর আমাদের কাছ থেকে ছোট সারাংশ নেয়
- SMS (REVE SMS): প্রাপকের নম্বর আর বার্তা। মার্চেন্ট নিজের SMS গেটওয়ে বা SMTP যুক্ত করলে তাঁর স্টোরের বার্তা সেখান দিয়ে যায়
- পেমেন্ট (CZ Pay ও তার গেটওয়ে): প্ল্যাটফর্মের বিলের পেমেন্ট প্রক্রিয়ার জন্য ইনভয়েস আর অঙ্ক
- কুরিয়ার কোম্পানি (Steadfast, Pathao, Carrybee, Paperfly): মার্চেন্ট পার্সেল পাঠালে প্রাপকের নাম, ফোন, ঠিকানা ও COD-এর পরিমাণ। মার্চেন্ট কোনো ক্রেতার কুরিয়ার রেকর্ড দেখতে চাইলে ক্রেতার নম্বর মার্চেন্টের নিজের কুরিয়ার অ্যাকাউন্ট দিয়ে কুরিয়ারের কাছে যায়
- ত্রুটির রিপোর্ট (Sentry): কিছু ভেঙে গেলে প্রযুক্তিগত রিপোর্ট। পাঠানোর আগে ফোন নম্বর আর ইমেইল ঢেকে দেওয়া হয়; কুকি, ফর্মের লেখা, মেসেজের লেখা বা ব্যক্তিগত তথ্য পাঠানো হয় না
- আপটাইম মনিটর (HetrixTools): শুধু বাইরে থেকে দেখে সেবা চালু আছে কি না; কোনো ব্যক্তিগত তথ্য পায় না
- বিজ্ঞাপন ও পরিসংখ্যান (Meta, Google): শুধু মার্চেন্ট চালু করলে। Meta-র সার্ভার-থেকে-পাঠানো ঘটনায় ফোন, ইমেইল, নাম আর শহর হ্যাশ করে যায়, সাথে IP, ব্রাউজারের তথ্য আর Meta-র নিজের কুকি
- আমাদের নিজেদের বিজ্ঞাপন ও পরিসংখ্যান (Meta, Google, TikTok): আমাদের মূল ওয়েবসাইটে, আর প্যানেলের সাইন-আপ, ইমেইল যাচাই, প্রথম স্টোর, প্ল্যান ও পেমেন্টের পাতায় আমাদের নিজেদের বিজ্ঞাপনের ফল মাপতে Meta Pixel, Google Analytics, TikTok Pixel আর (শুধু মূল ওয়েবসাইটে) Google Tag Manager ব্যবহার করি। তারা পায় আপনি কোন পাতা খুলছেন, আপনার IP ঠিকানা ও ব্রাউজারের তথ্য, তাদের নিজেদের কুকি, আর সাইন-আপ, ট্রায়াল শুরু বা পেমেন্টের মতো ঘটনা (অঙ্ক আর ইনভয়েস নম্বরসহ)। এসব ঘটনায় আমাদের সার্ভারও Meta-কে (Conversions API) পাঠায় আপনার ইমেইল, মোবাইল নম্বর আর নাম হ্যাশ করে, আপনার অ্যাকাউন্টের আইডি হ্যাশ করে, IP ঠিকানা, ব্রাউজারের তথ্য আর Meta-র কুকি। তারা এসব নিজেদের গোপনীয়তা নীতি অনুযায়ী ব্যবহার করে। এই ট্র্যাকিংয়ের জন্য আমরা কোনো কুকি ব্যানার দেখাই না: ওয়েবসাইট ব্যবহার করলে আপনি এতে সম্মত হচ্ছেন। চাইলে ব্রাউজারের সেটিং (তৃতীয় পক্ষের কুকি বা ট্র্যাকার বন্ধ করা) আর Meta, Google ও TikTok-এ আপনার বিজ্ঞাপনের সেটিং দিয়ে এটা সীমিত করতে পারেন। স্টোরের ইনবক্সের মেসেজ এসব টুলে কখনো যায় না
- ভিডিও: ল্যান্ডিং পেজের YouTube বা Facebook ভিডিও শুধু চাপ দিলে লোড হয়
- আইন প্রয়োগকারী সংস্থা: আইনগত বাধ্যবাধকতা থাকলে
এই সেবাদাতাদের কেউ কেউ (যেমন Cloudflare, Anthropic, Soniox ও Sentry) বাংলাদেশের বাইরে তথ্য প্রক্রিয়া করতে পারে। আমরা কারো ব্যক্তিগত তথ্য বিক্রি করি না।
৪. স্টোরের ইনবক্স আর যুক্ত অ্যাকাউন্ট
- মার্চেন্ট যুক্ত করতে পারেন Facebook পেজ (Messenger ও কমেন্ট), Instagram প্রফেশনাল অ্যাকাউন্ট (মেসেজ ও কমেন্ট), WhatsApp Business নম্বর, TikTok Business অ্যাকাউন্ট (ডাইরেক্ট মেসেজ আর স্টোরের নিজের ভিডিওর কমেন্ট) আর স্টোরের ওয়েবসাইট চ্যাট। কী তথ্য পাই তা ১ নম্বর অংশে আছে।
- এই তথ্য শুধু ওই স্টোরের ইনবক্সে মেসেজ ও কমেন্ট দেখাতে আর উত্তর দিতে ব্যবহার হয়, শুধু ওই স্টোরের জন্য। অন্য কোনো স্টোর তা কখনো দেখে না।
- কথোপকথন পড়তে পারেন শুধু স্টোরের সেই স্টাফ যাঁদের ইনবক্সের অনুমতি আছে। আমাদের সাপোর্ট স্টাফ কোনো স্টোরের ইনবক্স দেখতে পারেন শুধু কারণ লিখে, ১ ঘণ্টার জন্য, শুধু পড়ার মতো করে, আর তা লগে থাকে।
- স্টোর AI বিক্রেতা চালু করলে উত্তর স্টোরের নিজের পণ্য ও নির্দেশনা থেকে স্বয়ংক্রিয়ভাবে লেখা হতে পারে। স্টোরের স্টাফ প্রতিটা কথোপকথন পড়তে আর যেকোনো সময় নিজে উত্তর দিতে পারেন।
- স্টোর উত্তর দেয় যাঁরা তাকে লিখেছেন তাঁদের, প্রতিটা প্ল্যাটফর্মের নিয়ম মেনে। TikTok-এ স্টোর কখনো নিজে কথা শুরু করতে বা প্রচারের মেসেজ পাঠাতে পারে না।
- TikTok-এর মেসেজিং পাওয়া যায় সব TikTok অ্যাকাউন্টে, শুধু যুক্তরাষ্ট্র, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA), সুইজারল্যান্ড আর যুক্তরাজ্যে সাইন-আপ করা অ্যাকাউন্ট ছাড়া।
- বিচ্ছিন্ন করা: মার্চেন্ট যেকোনো সময় সেটিংস → ইনবক্স থেকে অ্যাকাউন্ট বিচ্ছিন্ন করতে পারেন, বা Facebook বা TikTok-এর সেটিংস থেকে আমাদের অ্যাপ সরাতে পারেন। আমরা সাথে সাথে তার অ্যাক্সেস টোকেন মুছে ফেলি। Facebook, Instagram আর WhatsApp-এ আগের চ্যাট স্টোর পড়তে পারে (উত্তর নয়), আর ৭ নম্বর অংশের ১ বছরের নিয়মে মোছে। TikTok-এ ওই অ্যাকাউন্ট থেকে আসা সব তথ্য ৩০ দিনের মধ্যে মুছে যায়। বিস্তারিত: আমাদের ডেটা মোছার নিয়ম পাতা।
৫. ফ্রড সুরক্ষা
- ফ্রড নেটওয়ার্ক: যেসব স্টোর অংশ নেয় তাদের মধ্যে শুধু কুরিয়ারের নিশ্চিত করা ডেলিভারি আর রিটার্নের সংখ্যা ভাগ হয়, অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে বুক করা পার্সেলে কুরিয়ার নিজে যা জানিয়েছে। স্টোরের নিজের বাতিল বা হাতে বসানো অবস্থা কখনো অন্য স্টোরে যায় না।
- ফোন নম্বর এখানে সরাসরি না রেখে গোপন চাবি দিয়ে হ্যাশ করে রাখা হয়।
- কোনো মার্চেন্ট অন্য মার্চেন্টের নাম, অর্ডার বা ক্রেতার বিবরণ দেখতে পান না, শুধু সংখ্যা।
- সব স্টোর ডিফল্টভাবে এতে যুক্ত থাকে। যেসব প্ল্যানে ফ্রড টুল আছে, সেখানে মার্চেন্ট অন্যদের সংখ্যা দেখেন আর সেটিংস থেকে বের হতে পারেন; বের হলে তাঁর স্টোরের সংখ্যা ভাগ হয় না, তিনিও অন্যদেরটা দেখেন না।
- স্টোরের ডিভাইস নম্বর আর IP শুধু সেই স্টোরের নিজের সীমার জন্য; অন্য স্টোরের সাথে ভাগ হয় না।
- কুরিয়ার রেকর্ড: মার্চেন্ট চাইলে তাঁর নিজের কুরিয়ার অ্যাকাউন্ট দিয়ে দেখা হয় একজন ক্রেতা কুরিয়ারগুলোতে কয়টা পার্সেল নিয়েছেন আর কয়টা ফেরত দিয়েছেন। একই নম্বর বারবার জিজ্ঞেস না করতে উত্তরের শুধু সংখ্যা (নম্বর হ্যাশ করে) ৬ ঘণ্টা রাখা হয়; কোন স্টোর দেখেছে তা রাখা হয় না।
- স্টোর ভুয়া অর্ডার ঠেকাতে নম্বর, ডিভাইস, IP বা নেটওয়ার্ক ব্লক করতে পারে, আর অস্বাভাবিক অর্ডার যাচাইয়ের জন্য আটকে রাখা হতে পারে।
৬. তথ্যের নিরাপত্তা
- সব সংযোগ HTTPS-এ এনক্রিপ্টেড।
- পাসওয়ার্ড আর রিকভারি কোড শুধু হ্যাশ হিসেবে থাকে।
- প্রতিটা মার্চেন্টের ডেটা ডেটাবেসের স্তরে আলাদা রাখা হয় (row-level security)।
- ইমেইল বা নম্বর বদলাতে যাচাই কোড লাগে; পুরোনো ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট উদ্ধার কার্যকর হয় ২৪ ঘণ্টা পরে, আর এখনকার ঠিকানায় বাতিলের লিংক যায়।
- আমাদের কর্মীদের প্রবেশ ভূমিকা অনুযায়ী সীমিত আর দুই ধাপে যাচাই করা। সাপোর্টের জন্য কোনো স্টোরে ঢুকতে কারণ লিখতে হয়, প্রবেশ ১ ঘণ্টা চলে, আর তখনকার প্রতিটা কাজ কর্মীর নামসহ লগে থাকে।
- কুরিয়ার, SMS ও SMTP-র চাবি, যুক্ত Facebook, Instagram, WhatsApp ও TikTok অ্যাকাউন্টের অ্যাক্সেস টোকেন আর 2FA-র গোপন চাবি এনক্রিপ্ট করে (AES-256) রাখা হয়, ব্রাউজারে কখনো পাঠানো হয় না।
- ইনবক্সের ফাইল আর ডিজিটাল পণ্যের ফাইল আলাদা প্রাইভেট স্টোরেজে থাকে, খোলা যায় শুধু সময়-সীমিত লিংক দিয়ে (ডিজিটাল পণ্যে প্রতিটা লিংক ১ ঘণ্টা, ইমেইলের ডাউনলোড লিংক ৭ দিন)।
- নিয়মিত এনক্রিপ্টেড ব্যাকআপ, প্রবেশাধিকারের সীমা ও অডিট লগ।
- কোনো অনলাইন ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়। নিরাপত্তা ঘটনায় আপনার তথ্য জড়িত থাকলে নিশ্চিত হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট মার্চেন্টদের, আর দেরি না করে সংশ্লিষ্ট মানুষদের (সরাসরি বা স্টোরের মাধ্যমে) জানাব।
৭. কত দিন রাখি
- মার্চেন্টের অ্যাকাউন্টের তথ্য: অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত। অ্যাকাউন্ট বা স্টোর বন্ধ হলেও তথ্য সাথে সাথে মুছে যায় না; মুছে ফেলার অনুরোধ করলে আইনে বা প্রতারণা ঠেকাতে যা রাখতে হয় (যেমন বিলিং রেকর্ড) তা ছাড়া বাকিটা মুছে দেওয়া হয়।
- অর্ডার ও ক্রেতার তথ্য: মার্চেন্টের স্টোরের ডেটা থাকা পর্যন্ত। স্টোরের মাসিক অর্ডার সীমা শেষ থাকার সময় আসা যে অর্ডার স্টোর দেখার আগেই বাতিল হয়েছে, সেটা বাতিলের ৩০ দিন পরে তার চেষ্টার লগসহ মুছে যায়; তার SMS লগ সাধারণ ১৮০ দিন পর্যন্ত থাকে, নম্বর ঢাকা আর লেখা মুছে। যে অর্ডারে ক্রেতা আগাম টাকা পাঠিয়েছেন সেটা মোছা হয় না: সেই টাকার রেকর্ড হিসেবে থাকে, স্টোরের কাছে লুকানোই থাকে।
- অসম্পূর্ণ অর্ডার: মার্চেন্টের প্ল্যান অনুযায়ী ৩০ থেকে ১৮০ দিন, তারপর নিজে থেকে মুছে যায়।
- ইনবক্স (মেসেজ, ছবি, ফাইল, ভয়েস মেসেজ ও তার লেখা, নোট, কমেন্ট আর AI-র কথোপকথনের ইতিহাস): প্রতিটা মেসেজের ১ বছর পরে নিজে থেকে মুছে যায়। তার আগেই মোছে যদি স্টোর কোনো কাস্টমারের চ্যাটের তথ্য মুছে দেয় (যেকোনো সময় পারে) বা স্টোর মোছা হয়।
- Meta ও TikTok থেকে আসা কাঁচা ইভেন্ট (প্রক্রিয়ার আগে, যেমন এসেছে): ৩০ দিন।
- TikTok-এর তথ্য: কোনো TikTok অ্যাকাউন্ট থেকে আসা সব কিছু (কথোপকথন, মেসেজ, কমেন্ট, ছবি, অ্যাকাউন্টের নাম ও ছবি) স্টোর সেটা বিচ্ছিন্ন করার বা TikTok-এ আমাদের অনুমতি সরানোর ৩০ দিনের মধ্যে মুছে যায়।
- বিচ্ছিন্ন Facebook, Instagram বা WhatsApp অ্যাকাউন্ট: অ্যাক্সেস টোকেন সাথে সাথে মুছে যায়; আগের চ্যাট ওপরের ১ বছরের নিয়মে মোছে।
- AI ব্যবহারের হিসাব (কতটা লেখা প্রক্রিয়া হয়েছে, টোকেনে, আর খরচ; মেসেজের কোনো লেখা নয়): ৪০০ দিন। Meta-র মোছার অনুরোধের রেকর্ড (একটা কোড আর হ্যাশ করা নম্বর): ৩ বছর।
- ফ্রড সুরক্ষার রেকর্ড: আটকানো চেষ্টার লগ ৯০ দিন; ব্লকের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন পরে ব্লক মুছে যায়; যাচাই করা ডিভাইস ৩০ দিন; কুরিয়ার রেকর্ডের ভাগ করা উত্তর ৬ ঘণ্টা, স্টোরের নিজের রেকর্ড শেষ দেখার ৯০ দিন পর্যন্ত।
- বার্তা ও যোগাযোগের লগ: পাঠানো SMS ও ইমেইলের লগ ১৮০ দিন; কুরিয়ার ও অন্য সেবার সাথে আদান-প্রদানের লগ ৯০ দিন; যাচাই কোড মেয়াদ শেষের ৭ দিন পরে মুছে যায়।
- যুক্ত Google বা Facebook: কোন Google বা Facebook অ্যাকাউন্ট (তার নম্বর), যুক্ত করার সময়ের ইমেইল আর তারিখ, অ্যাকাউন্ট থাকা পর্যন্ত; প্রোফাইল → নিরাপত্তা থেকে আলাদা করলে মুছে যায়।
- কীভাবে আমাদের খুঁজে পেলেন (সাইন-আপের আগে প্রথম ও শেষবার কোথা থেকে এসেছিলেন, বিজ্ঞাপন-ক্লিকের আইডি, Meta-র কুকি, ব্যবহার করা কোড): অ্যাকাউন্ট থাকা পর্যন্ত। সোর্স অনুযায়ী দিনের ভিজিট আর যোগাযোগের সংখ্যায় কোনো ব্যক্তিগত তথ্য থাকে না।
- লগইনের ইতিহাস (সময়, IP, ব্রাউজার): ১ বছর। অডিট লগ (কে কী বদলেছে): অ্যাকাউন্ট থাকা পর্যন্ত, নিরাপত্তার জন্য।
- এক্সপোর্ট ফাইল: ৭ দিন। মুছে ফেলা ছবি: ট্র্যাশে ৭ দিন, তারপর স্থায়ীভাবে মুছে যায়।
- লগইন সেশন: মার্চেন্টের লগইন ব্রাউজার বন্ধ হলে বা ১২ ঘণ্টা কিছু না করলে শেষ হয়; "এই ডিভাইস বিশ্বাস করুন" বেছে নিলে লগইনের দিন থেকে ৩০ দিন। ক্রেতা অ্যাকাউন্টের লগইন ৯০ দিন (ব্যবহার করলে মেয়াদ বাড়ে)।
- ব্যাকআপ: এনক্রিপ্ট করা ব্যাকআপ আলাদা স্টোরেজে কয়েক মাস পর্যন্ত (এখন সর্বোচ্চ প্রায় ৬ মাস) রাখা হয়। মুছে ফেলা তথ্য সেই কপির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ব্যাকআপে থেকে যেতে পারে।
৮. কুকি ও ব্রাউজারের স্টোরেজ
- লগইন, ভাষা ও থিমের পছন্দ আর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কুকি ব্যবহার হয়। কার্ট আর চেকআউটের অবস্থা আপনার ব্রাউজারেই থাকে।
- স্টোরের পাতায় একটা র্যান্ডম ডিভাইস নম্বর (cz_did, ১ বছর) কুকি ও ব্রাউজারের স্টোরেজে থাকে, যাতে মার্চেন্ট ভুয়া ও বারবার অর্ডার আটকাতে পারেন। এতে আপনার নাম, ফোন বা ব্রাউজারের কোনো তথ্য নেই।
- কোন বিজ্ঞাপন বা লিংক থেকে এসেছেন (UTM) তা শুধু ওই ব্রাউজার ট্যাব খোলা থাকা পর্যন্ত রাখা হয়, আর অর্ডারের সাথে মার্চেন্টের কাছে যায়।
- ওয়েবসাইট চ্যাট (স্টোরের চ্যাট, আর মূল ওয়েবসাইটে আমাদের চ্যাট) আপনার কথোপকথন চেনে একটা কুকি দিয়ে (__Host-cz_chat, ৩০ দিন), যাতে প্রতিটা পাতায় একই চ্যাট চলে। চ্যাট খোলা কি না আর না-পাঠানো লেখা শুধু ওই ব্রাউজার ট্যাবে থাকে।
- Google বা Facebook দিয়ে লগইনের সময় প্যানেলে কয়েক মিনিটের একটা কুকি থাকে, যাতে কাজটা একই ব্রাউজারে শেষ হয়। একই ইমেইলের পুরোনো অ্যাকাউন্টে যুক্ত করার অপেক্ষায় থাকলে ব্রাউজারের স্টোরেজে ১৫ মিনিট পর্যন্ত একটা নোট থাকে।
- প্যানেলে "এই ডিভাইস বিশ্বাস করুন" বেছে নিলে একটা ডিভাইস কুকি (১ বছর পর্যন্ত) থাকে, যাতে নতুন ডিভাইসে লগইন হলে আপনাকে জানানো যায়।
- মার্চেন্ট Meta Pixel, Google Analytics বা Tag Manager চালু করলে সেগুলোও কুকি ব্যবহার করে।
- মূল ওয়েবসাইটে রেফারেল লিংকের জন্য একটা কুকি থাকে (৩০ দিন)।
- মূল ওয়েবসাইটে রাখা হয় আপনি প্রথম কোথা থেকে এসেছিলেন (cz_ft, কুকি ও ব্রাউজারের স্টোরেজে, ৯০ দিন), এবারের ভিজিট কোথা থেকে (ব্রাউজারের স্টোরেজে, ট্যাব বন্ধ হওয়া পর্যন্ত) আর অফারের লিংকে আসা কোড (ব্রাউজারের স্টোরেজে, ৩০ দিন), যাতে সাইন-আপটা ঠিক বিজ্ঞাপন, পার্টনার বা অফারের হিসাবে যায়; সাইন-আপের লিংক এগুলো প্যানেলে নিয়ে যায়। মূল ওয়েবসাইটে আর প্যানেলের সাইন-আপ ও পেমেন্টের পাতায় Meta Pixel, Google Analytics, Tag Manager আর TikTok Pixel নিজেদের কুকি রাখে (৩ নম্বর অংশ দেখুন)।
৯. আপনার অধিকার
- আপনার তথ্য দেখা, সংশোধন বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন। আইনে যা রাখতে হয় বা প্রতারণা ঠেকাতে যা দরকার, তা ছাড়া আমরা অনুরোধ রাখব। উত্তর দিই ৩০ দিনের মধ্যে।
- Google বা Facebook যুক্ত থাকলে যেকোনো সময় প্যানেলের প্রোফাইল → নিরাপত্তা থেকে আলাদা করতে পারেন। Google বা Facebook-এর নিজের সেটিংস থেকেও আমাদের অ্যাপের অনুমতি সরাতে পারেন; তবে আমাদের কাছে রাখা যুক্ত থাকার তথ্য মুছতে প্রোফাইল থেকে আলাদা করুন বা আমাদের লিখুন।
- অসম্পূর্ণ অর্ডারের (রিকভারি) SMS বন্ধ করতে বার্তার লিংকে "আর SMS চাই না" বেছে নিন; প্ল্যাটফর্মের নম্বর থেকে আসা এমন SMS-এর উত্তরে STOP লিখলে সব স্টোরের রিকভারি SMS বন্ধ হয় (START লিখলে আবার চালু)। অর্ডারের খবর আর যাচাই কোডের SMS এতে বন্ধ হয় না।
- ক্রেতা হলে: প্রথমে সংশ্লিষ্ট স্টোরের সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের লিখুন; আমরা মার্চেন্টের সাথে সমন্বয় করে সহায়তা করব।
- কোনো স্টোরকে মেসেজ করে থাকলে (Facebook, Instagram, WhatsApp, TikTok বা স্টোরের ওয়েবসাইট চ্যাটে): স্টোরকে আপনার চ্যাট মুছতে বলুন (এক ধাপে পারে), অথবা privacy@czcommerce.app-এ লিখুন: স্টোরের নাম, প্ল্যাটফর্ম আর সেখানে আপনার যে নাম বা ইউজারনেম দেখায়। অ্যাকাউন্টটা আপনার কি না বুঝতে আমরা একটা প্রশ্ন করতে পারি, তারপর স্টোরকে জানিয়ে মুছে ফেলি। কীভাবে ও কবে: আমাদের ডেটা মোছার নিয়ম পাতা।
১০. শিশুদের তথ্য
CZ-Commerce-এ মার্চেন্ট অ্যাকাউন্ট ১৮ বছরের কম বয়সীদের জন্য নয়। জেনেশুনে আমরা শিশুদের তথ্য সংগ্রহ করি না।
১১. নীতির পরিবর্তন
এটা এই নীতির প্রথম সংস্করণ। নীতি হালনাগাদ হতে পারে; প্রতিটা সংস্করণের তারিখ এই পাতায় থাকে, আর গুরুত্বপূর্ণ পরিবর্তন মার্চেন্ট পোর্টালে জানানো হবে।
১২. যোগাযোগ
- গোপনীয়তা ও তথ্য মোছা: privacy@czcommerce.app (গোপনীয়তা ও নিরাপত্তার দায়িত্বে আমাদের প্রতিষ্ঠাতা)
- ইমেইল: support@czcommerce.app