CZ Commerce

শুধু ফেসবুক পেজ বনাম CZ Commerce

২০ অক্টোবর, ২০২৬ অনুযায়ী। অন্যদের তথ্য তাদের নিজের পাতা থেকে নেওয়া, নিচে সূত্র।

বিষয়CZ Commerceশুধু ফেসবুক পেজ
অর্ডার নেওয়াস্টোর আর ল্যান্ডিং পেজের ফর্মে ক্রেতা নিজেই নাম, ফোন, ঠিকানা দেন; মেসেঞ্জার বা ফোনের অর্ডার হাতে লিখে একই তালিকায়।প্রতিটা অর্ডার চ্যাটে জিজ্ঞেস করে নাম-ঠিকানা নিয়ে খাতায় বা শিটে তোলা।
ফেসবুকে কেনাকাটাপেজের পোস্ট আর অ্যাড থেকে ক্রেতা আপনার স্টোর বা ল্যান্ডিং পেজে গিয়ে অর্ডার করেন।সেপ্টেম্বর ২০২৫ থেকে Facebook আর Instagram Shops-এ কেনা শেষ হয় বিক্রেতার নিজের ওয়েবসাইটে; Shops বাংলাদেশে চালু দেশের তালিকায় নেই।
অ্যাড মাপা (Pixel)Meta Pixel সব প্ল্যানে স্টোর আর ল্যান্ডিং পেজে; Conversions API স্টার্টার, গ্রোথ আর প্রো-তে।Meta Pixel বসাতে ওয়েবসাইট লাগে; শুধু পেজে ওয়েবসাইটের কেনাকাটা মাপা যায় না।
কুরিয়ারচার কুরিয়ারে অর্ডার থেকে এক চাপে বুকিং, ডেলিভারির খবর নিজে থেকে।প্রতিটা পার্সেল কুরিয়ারের প্যানেলে হাতে তোলা, ট্র্যাকিং আলাদা দেখা।
ফেক অর্ডারব্লকলিস্ট, অর্ডারের সীমা, কুরিয়ারে ক্রেতার সফলতার হার, OTP (গ্রোথ ও প্রো)।ফোন করে আর অভিজ্ঞতা দিয়ে আন্দাজ।
চলে যাওয়া ক্রেতাচেকআউটে নম্বর দিয়ে চলে গেলে ইনকমপ্লিট অর্ডারে থাকে; কল বা রিকভারি SMS।উত্তর না দিলে চ্যাট হারিয়ে যায়।
পেজের ঝুঁকিপেজে সমস্যা হলেও স্টোর, ল্যান্ডিং পেজ আর ক্রেতার তালিকা আপনার কাছে থাকে।পেজ বা বিজ্ঞাপন অ্যাকাউন্টে Meta-র বিধিনিষেধ এলে বিক্রির মূল জায়গাটাই আটকে যায়।
খরচফ্রি প্ল্যানে শুরু; ব্যবসা বাড়লে পেইড প্ল্যান।পেজ ফ্রি; খরচ শুধু অ্যাডের, আর আপনার সময়ের।

শুধু পেজই যথেষ্ট যদি

  • দিনে হাতে গোনা কয়েকটা অর্ডার, সব নিজে সামলাতে পারেন।
  • এখনো পণ্য পরখ করছেন, অ্যাডে টাকা দিচ্ছেন না।

নিজের স্টোর যোগ করার সময় হয়েছে যদি

  • অর্ডার বাড়ছে, চ্যাটে আর খাতায় হারিয়ে যাচ্ছে।
  • অ্যাডে টাকা দিচ্ছেন, কোন অ্যাড বিক্রি আনছে জানতে চান।
  • ফেক অর্ডার আর ফেরতে কুরিয়ার চার্জ নষ্ট হচ্ছে।

সূত্র

CZ Commerce আমাদের নিজের প্রোডাক্ট, তাই এই তুলনা আমাদের লেখা। কোনো তথ্য ভুল বা পুরোনো মনে হলে জানান, ঠিক করে দেব। ভুল জানান

অন্য তুলনা

নিজের দোকানে চালিয়ে দেখুন

ফ্রি প্ল্যানে শুরু করুন, কার্ড লাগবে না। ব্যবসা বাড়লে আপগ্রেড করবেন।

ফ্রি শুরু করুন