CZ Commerce

CZ Commerce বনাম Shopify

২০ অক্টোবর, ২০২৬ অনুযায়ী। অন্যদের তথ্য তাদের নিজের পাতা থেকে নেওয়া, নিচে সূত্র।

বিষয়CZ CommerceShopify
বিল আর পেমেন্টবিল বাংলাদেশি টাকায়; bKash বা কার্ডে (CZ Pay) আর ওয়ালেট থেকে।বাংলাদেশের জন্য বিল ডলারে (USD); ক্রেডিট কার্ড, কো-ব্র্যান্ডেড ডেবিট কার্ড বা PayPal-এর মতো মাধ্যমে।
শুরু করাফ্রি প্ল্যানে শুরু, নির্দিষ্ট মেয়াদ নেই; কিছু পেইড প্ল্যানে বিনা পেমেন্টে ট্রায়াল।বিনা কার্ডে ফ্রি ট্রায়াল (Shopify-র পাতায় ৩ দিন; দেশ ভেদে বদলাতে পারে বলে তারা জানায়)।
ক্রেতার পেমেন্টক্যাশ অন ডেলিভারি, আর bKash/Nagad/Rocket/ব্যাংকে পাঠিয়ে TrxID; অগ্রিমের নিয়ম। অটোমেটিক অনলাইন গেটওয়ে নেই।Shopify Payments বাংলাদেশে নেই; তৃতীয় পক্ষের গেটওয়ে (যেমন SSLCOMMERZ-এর অ্যাপ) বা ক্যাশ অন ডেলিভারির মতো ম্যানুয়াল পদ্ধতি। তৃতীয় পক্ষের গেটওয়েতে প্ল্যান অনুযায়ী বাড়তি ট্রানজ্যাকশন ফি, COD আর ম্যানুয়াল পেমেন্টে নেই।
কুরিয়ারSteadfast, Pathao, Carrybee আর Paperfly ভেতরেই, সব প্ল্যানে; ড্যাশবোর্ডে কোন কুরিয়ারের কাছে কত COD।অ্যাপ দিয়ে: SteadFast আর Pathao-র নিজের অ্যাপ আছে, কয়েক কুরিয়ার একসাথে চালানোর তৃতীয় পক্ষের অ্যাপও আছে।
বাংলা ভাষাপ্যানেল আর স্টোর বাংলা ও ইংরেজিতে।অ্যাডমিন ৩৬টা ভাষায়, বাংলা নেই; Shopify-র Translate & Adapt অ্যাপ বাংলা অনুবাদ করে না, স্টোর বাংলায় করতে হাতে বা অন্য অ্যাপে।
ফেক অর্ডার আর ইনকমপ্লিট অর্ডারব্লকলিস্ট, অর্ডারের সীমা, কুরিয়ারে ক্রেতার রেকর্ড আর ইনকমপ্লিট অর্ডার ভেতরেই; OTP আর ঝুঁকির স্কোর গ্রোথ ও প্রো-তে।অ্যাপ স্টোর থেকে বেছে যোগ করতে হয়।
আন্তর্জাতিক বিক্রি আর বাড়তি সুবিধাবাংলাদেশের ভেতরে বিক্রির জন্য বানানো; বৈদেশিক মুদ্রা বা আন্তর্জাতিক শিপিংয়ের দিকে মনোযোগ নেই।বহু দেশ, বহু মুদ্রা আর বিশাল অ্যাপ স্টোর; বড় হলে Advanced বা Plus-এর মতো প্ল্যান।

Shopify ভালো হবে যদি

  • বিদেশে ক্রেতার কাছে বিক্রি করবেন, বা অনলাইন কার্ড পেমেন্টই মূল।
  • নির্দিষ্ট কোনো Shopify অ্যাপ বা থিম আপনার লাগবেই।
  • ডলারে বিল দিতে আন্তর্জাতিক কার্ড বা PayPal আছে।

CZ Commerce ভালো হবে যদি

  • দেশের ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি, ফেসবুক থেকে অর্ডার।
  • টাকায়, bKash বা কার্ডে বিল দিতে চান।
  • আপনি আর আপনার স্টাফ বাংলায় প্যানেল চালাতে চান।

সূত্র

CZ Commerce আমাদের নিজের প্রোডাক্ট, তাই এই তুলনা আমাদের লেখা। কোনো তথ্য ভুল বা পুরোনো মনে হলে জানান, ঠিক করে দেব। ভুল জানান

অন্য তুলনা

নিজের দোকানে চালিয়ে দেখুন

ফ্রি প্ল্যানে শুরু করুন, কার্ড লাগবে না। ব্যবসা বাড়লে আপগ্রেড করবেন।

ফ্রি শুরু করুন