ফেরত নীতি
এই পাতায়
এই নীতি CZ-Commerce-এ আপনার কেনা সাবস্ক্রিপশন, অ্যাড-অন, SMS ক্রেডিট আর ওয়ালেট টপ-আপের জন্য। কোনো মার্চেন্টের স্টোর থেকে কেনা পণ্যের ফেরত বা রিটার্ন সেই স্টোরের নিজের নীতি অনুযায়ী হয়; সে বিষয়ে স্টোরের সাথে যোগাযোগ করুন।
১. আগে চেষ্টা করে দেখুন
পেইড প্ল্যানে কেনার আগে বিনা পেমেন্টে ট্রায়াল নেওয়া যায় (প্ল্যান অনুযায়ী), আর ফ্রি প্ল্যান সবসময় থাকে। তাই কেনার আগে প্ল্যাটফর্ম যাচাই করে নেওয়ার পরামর্শ দিই।
২. সাবস্ক্রিপশন
- প্রথম পেমেন্টের ৭ দিনের মধ্যে: কোনো পেইড প্ল্যানে প্রথমবার পেমেন্টের ৭ দিনের মধ্যে চাইলে পুরো টাকা ফেরত দেওয়া হবে, যদি এর মধ্যে ওই প্ল্যানের সুবিধা দিয়ে উল্লেখযোগ্য ব্যবহার না হয়ে থাকে (যেমন ফ্রি প্ল্যানের সীমার বাইরে ৫০টার বেশি অর্ডার)। এই সুযোগ প্রতিটা অ্যাকাউন্টে একবার। ফেরতের সাথে প্ল্যানটাও তখনই শেষ হয়, আর স্টোর ফ্রি প্ল্যানে নামে।
- নবায়ন: অটো রিনিউ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে জানালে, আর ওই নতুন মেয়াদে প্ল্যান ব্যবহার না হলে, নবায়নের টাকা ফেরত দেওয়া হবে। অটো রিনিউ না চাইলে মেয়াদ শেষের আগেই বন্ধ করে রাখুন; তখন নবায়নের ইনভয়েস হয়, আর আপনি না দিলে গ্রেস (সাধারণত ৩ দিন, সর্বোচ্চ ৭ দিন) শেষে স্টোর ফ্রি প্ল্যানে নামে, কিছু কাটে না।
- এর বাইরে: চলমান মেয়াদের মাঝখানে বাতিল করলে টাকা ফেরত হয় না; মেয়াদ শেষ পর্যন্ত প্ল্যান চালু থাকে, তারপর আর নবায়ন হয় না।
- ডাউনগ্রেড: নতুন (কম দামের) প্ল্যান চলমান মেয়াদ শেষ হলে শুরু হয়; মাঝের পার্থক্য ফেরত হয় না।
- আপগ্রেড: পুরোনো প্ল্যানের বাকি দিনের যে টাকা নতুন প্ল্যানের দামে সমন্বয় হয়ে গেছে, তা আবার আলাদা করে ফেরত হয় না।
- কুপন: ছাড়সহ ইনভয়েসের টাকা ফেরত দিলে শুধু আসলে যা পরিশোধ হয়েছিল তা-ই, যে পথে এসেছিল সে পথে (৭ নম্বর অংশ), ফেরত যায়; ছাড়ের অংশ কখনো টাকা হিসেবে দেওয়া হয় না। টাকা ফেরত দিলেও কুপনের মাস বা স্লট ফেরত আসে না: তার সময় গোনা চলতেই থাকে।
৩. অ্যাড-অন
অ্যাড-অন এক মাসের জন্য চলে আর নিজে থেকে নবায়ন হয় না। চালু হয়ে গেলে ফেরত হয় না, তবে ভুল বা দুবার কাটার ক্ষেত্রে ৬ নম্বর অংশ প্রযোজ্য।
৪. SMS ক্রেডিট
- গেটওয়ে কোনো SMS পাঠাতেই না পারলে (প্রত্যাখ্যান বা ব্যর্থ) তার ক্রেডিট নিজে থেকে ফেরত আসে। পাঠানো হয়েছে কিন্তু ফোনে পৌঁছায়নি (যেমন ফোন বন্ধ) এমন SMS-এর ক্রেডিট ফেরত আসে না, কারণ গেটওয়ে তার জন্য চার্জ করে।
- প্ল্যানের মাসিক ফ্রি ক্রেডিট মাস শেষে বাতিল হয়; কেনা ক্রেডিটের মেয়াদ শেষ হয় না।
- কেনা SMS প্যাকের না-খরচ হওয়া ক্রেডিট অনুরোধে বিবেচনা করে ফেরত দেওয়া হতে পারে; তখন সেই অনুপাতে ক্রেডিট কেটে নেওয়া হয়।
৫. ওয়ালেট
- ওয়ালেটের ব্যালেন্স শুধু CZ-Commerce-এর সেবা কিনতে ব্যবহার করা যায়; নগদে উত্তোলন করা যায় না।
- ভুল করে দুবার টপ-আপ হলে, অথবা অ্যাকাউন্ট বন্ধ করার সময় নিজের টাকায় জমা করা অব্যবহৃত ব্যালেন্স থাকলে, অনুরোধে বিবেচনা করে ফেরত দেওয়া হতে পারে। শুধু সেই টপ-আপের যে অংশ এখনো খরচ হয়নি, সেটুকুই ফেরত হয়।
- রেফারেল পুরস্কার, প্রোমো ক্রেডিট আর আপগ্রেডের সমন্বয় থেকে আসা ব্যালেন্স কখনো টাকা হিসেবে ফেরত হয় না।
- প্রোমো কোড থেকে পাওয়া প্রোমো ক্রেডিট ফেরতযোগ্য নয়। অপব্যবহারের কারণে কোড ফেরত নেওয়া হলে সেই ক্রেডিটের যা বাকি থাকে তা সরিয়ে নেওয়া হয়।
৬. ভুল বা দুবার কাটা
টাকা দুবার কাটা হলে, বা সেবা না পেয়ে টাকা কাটা হলে, পুরো টাকা ফেরত দেওয়া হবে।
৭. টাকা কীভাবে ফেরত যায়
টাকা যে পথে এসেছিল সে পথেই ফেরত যায়। একটা ইনভয়েস কয়েকভাবে পরিশোধ হলে ফেরতের টাকা সেই অনুপাতে ভাগ হয়:
- CZ Pay-এ দেওয়া অংশ (bKash, Nagad, কার্ড ইত্যাদি) CZ Pay দিয়ে সেই পেমেন্টেই ফেরত যায়;
- ওয়ালেট থেকে দেওয়া অংশ ওয়ালেটে ফেরত আসে;
- প্রোমো ক্রেডিট থেকে দেওয়া অংশ প্রোমো ক্রেডিট হিসেবেই, আগের মেয়াদসহ, ফেরত আসে;
- হাতে (ম্যানুয়াল) দেওয়া অংশ রেফারেন্সসহ হাতে ফেরত দেওয়া হয়।
প্রতিটা ফেরতের একটা ক্রেডিট নোট হয়, যা পোর্টালে থাকে আর ইমেইলে পাঠানো হয়। যে পেমেন্ট থেকে কোনো রেফারেল পুরস্কার হয়েছিল, সেটা ফেরত গেলে পুরস্কারও সেই অনুপাতে কমে। এখন ভ্যাট নেওয়া হয় না, তাই ফেরতে ভ্যাটের কোনো হিসাব নেই।
৮. যেভাবে ফেরত চাইবেন
- মার্চেন্ট পোর্টাল → সাপোর্ট থেকে টিকেট খুলুন, অথবা support@czcommerce.app-এ ইনভয়েস নম্বরসহ লিখুন।
- আমরা ৩ কর্মদিবসের মধ্যে উত্তর দিই।
- অনুমোদিত ফেরত সাধারণত ৭–১০ কর্মদিবসের মধ্যে আপনার কাছে পৌঁছায়; CZ Pay বা গেটওয়ের কারণে কখনো বেশি সময় লাগতে পারে। গেটওয়ের চার্জ ফেরত না-ও হতে পারে। ওয়ালেট আর প্রোমোর অংশ সাথে সাথে ফেরত আসে।
৯. ব্যতিক্রম
শর্তাবলি ভাঙার কারণে বন্ধ করা অ্যাকাউন্টের টাকা ফেরত হয় না।
১০. যোগাযোগ
- ইমেইল: support@czcommerce.app