ডেটা মোছার নিয়ম
সর্বশেষ হালনাগাদ: ২৩ অক্টোবর ২০২৬
CZ Commerce (পরিচালনায় Coder Zone BD) দোকানগুলোকে তাদের Facebook পেজ, Instagram, WhatsApp আর TikTok অ্যাকাউন্ট যুক্ত করে এক ইনবক্স থেকে কাস্টমারের উত্তর দিতে দেয়। এই পাতায় আছে কীভাবে সেগুলো বিচ্ছিন্ন করবেন, আমরা কী মুছি আর কখন, আর যে কেউ কীভাবে নিজের তথ্য মোছাতে বলবেন।
দোকান হলে: অ্যাকাউন্ট বিচ্ছিন্ন করা
- CZ Commerce ড্যাশবোর্ডে সেটিংস → ইনবক্স খুলুন (সেটিংস বদলানোর অনুমতি লাগে)।
- Facebook পেজ, Instagram, WhatsApp বা TikTok অ্যাকাউন্টের পাশে "বিচ্ছিন্ন করুন" চেপে নিশ্চিত করুন।
- সাথে সাথে ওই অ্যাকাউন্টের নতুন মেসেজ আসা বন্ধ হয়, আর অ্যাকাউন্টের জন্য রাখা অ্যাক্সেস টোকেন আমরা মুছে ফেলি।
Facebook বা TikTok-এর নিজের সেটিংস থেকেও আমাদের অ্যাপ ("CZ Commerce Inbox")-এর অনুমতি সরাতে পারেন। তাতেও একই কাজ হয়, নিচের নিয়মে।
Facebook, Instagram আর WhatsApp: কী মুছি, কখন
- বিচ্ছিন্ন করলে টোকেন সাথে সাথে মুছে যায়। আগের চ্যাট দোকানের রেকর্ড হিসেবে পড়া যায় (উত্তর দেওয়া যায় না), আর নিচের ১ বছরের নিয়মে মোছে।
- মেসেজ, ছবি ও ফাইল, নোট, কমেন্ট আর AI-র কথোপকথনের ইতিহাস প্রতিটা মেসেজের ১ বছর পরে নিজে থেকে মুছে যায়। Meta থেকে আসা কাঁচা webhook ইভেন্ট মোছে ৩০ দিনে।
- দোকান যেকোনো সময় একজন কাস্টমারের সব চ্যাটের তথ্য মুছতে পারে: ইনবক্সে কাস্টমারের চ্যাট খুলে "এই কাস্টমারের চ্যাটের তথ্য মুছুন"। মেসেজ, ফাইল, নোট, কমেন্ট আর AI-র ইতিহাস স্থায়ীভাবে মুছে যায়; অর্ডার থাকে, কারণ সেটা বিক্রির হিসাব।
- Facebook-এর সেটিংস থেকে আমাদের অ্যাপ সরালে Facebook আমাদের জানায় (Meta-র data deletion callback)। তখন আপনি যেসব পেজ ও Instagram অ্যাকাউন্ট যুক্ত করেছিলেন সেগুলো বিচ্ছিন্ন হয়, তাদের টোকেন মুছে যায়, আর Facebook আপনাকে একটা কনফার্মেশন কোড আর অবস্থা দেখার লিংক দেয়।
TikTok: কী মুছি, কখন
TikTok সংযোগ এখন চালু হচ্ছে; চালু হলে এই নিয়ম প্রযোজ্য।
- বিচ্ছিন্ন করলে, বা TikTok-এ আমাদের অ্যাপের অনুমতি সরালে, আমরা TikTok-এ টোকেন বাতিল করি আর আমাদের কাছ থেকে মুছে ফেলি।
- ওই অ্যাকাউন্ট থেকে আসা সব TikTok কথোপকথন, মেসেজ, কমেন্ট, ছবি আর অ্যাকাউন্টের নাম ও ছবি বিচ্ছিন্ন করার ৩০ দিনের মধ্যে মুছে যায়।
- যুক্ত থাকা অবস্থায়ও TikTok-এর মেসেজ ১ বছর পরে নিজে থেকে মোছে, আর দোকান যেকোনো সময় একজন কাস্টমারের চ্যাট মুছতে পারে।
কাস্টমার হলে: নিজের চ্যাট মোছাতে বলা
কোনো দোকানের সাথে আপনার চ্যাট সেই দোকানের রেকর্ড। মোছাতে চাইলে:
- দোকানকেই বলুন: ইনবক্স থেকে এক ধাপে আপনার চ্যাটের সব তথ্য মুছতে পারে।
- অথবা আমাদের লিখুন [email protected]-এ: দোকানের নাম, কোন প্ল্যাটফর্ম (Facebook, Instagram, WhatsApp বা TikTok), সেখানে আপনার যে নাম বা ইউজারনেম দেখায়, আর চাইলে আপনার মোবাইল নম্বর। অ্যাকাউন্টটা আপনার কি না বুঝতে আমরা একটা প্রশ্ন করতে পারি, আর দোকানকে জানিয়ে মুছে ফেলি।
Facebook দিয়ে CZ Commerce-এ লগইন করে থাকলে সেই সংযোগ মুছতে প্যানেলের প্রোফাইল → নিরাপত্তা থেকে আলাদা করুন, বা আমাদের লিখুন।
কত সময় লাগে
- ইমেইলের উত্তর দিই ৩ কার্যদিবসের মধ্যে।
- অনুরোধ নিশ্চিত হওয়ার পর ৩০ দিনের মধ্যে মুছে ফেলি, আর শেষ হলে আপনাকে জানাই।
- মুছে ফেলা তথ্য আমাদের এনক্রিপ্ট করা ব্যাকআপে সেই কপির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত (এখন সর্বোচ্চ প্রায় ৬ মাস) থাকতে পারে; তা থেকে আর কিছু ফেরানো হয় না।
প্রশ্ন থাকলে: [email protected]