CZ Commerce

অনলাইন ব্যবসার সব কাজ, এক প্যানেলে

ফেসবুক পেজ থেকে অর্ডার নেওয়া থেকে কুরিয়ারের টাকা হাতে পাওয়া পর্যন্ত, যা যা লাগে। নিচে প্রতিটা অংশ, আর বিস্তারিত জানতে সাহায্য কেন্দ্রের লিংক।

অনলাইন স্টোর আর থিম

নাম আর ঠিকানা দিলেই এক মিনিটের মধ্যে দোকান খোলা, প্রথম দিন থেকে নিজের ফ্রি ঠিকানায়।

  • ছয়টা থিম, দোকানের ধরন বুঝে: নকশি (শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, গয়না), হাট (কসমেটিকস, গ্রোসারি, ঘরের জিনিস), সার্কিট (ফোন, ইয়ারবাড, গ্যাজেট), আর প্রিমিয়াম আভা (স্কিনকেয়ার, মেকআপ), রেশম (আধুনিক পোশাক, পারফিউম, গয়না) ও উঠোন (মধু, ঘি, মশলা, ঘরে বানানো খাবার)।
  • রং, ফন্ট, লোগো, হোম পেজের সেকশন, মেনু আর ফুটার; প্রকাশ না করা পর্যন্ত সব ড্রাফটে থাকে।
  • সাইজ-কালারসহ পণ্য, ক্যাটাগরি, কম্বো, Excel/CSV দিয়ে একসাথে অনেক পণ্য তোলা, আর প্রতিটা ভ্যারিয়েন্টের স্টকের হিসাব।
  • নিজের ডোমেইন (যেমন shop.yourname.com): একটা CNAME রেকর্ড দিলেই হয়, SSL আমরা করে দিই।
  • স্টোরের কোণে WhatsApp, ফোন আর Messenger বাটন, যাতে ক্রেতা এক চাপে যোগাযোগ করতে পারেন।

নিজের ডোমেইন গ্রোথ আর প্রো প্ল্যানে, অথবা "কাস্টম ডোমেইন" অ্যাড-অন দিয়ে। Excel/CSV ইমপোর্ট-এক্সপোর্ট যে প্ল্যানে আছে, সেখানে।

অর্ডারের কাজের ডেস্ক

স্টোর, ল্যান্ডিং পেজ আর হাতে লেখা অর্ডার এক তালিকায়, প্রতিটা অবস্থা আলাদা ট্যাবে।

  • ফেসবুক, ফোন, WhatsApp বা দোকানে পাওয়া অর্ডার হাতে লিখুন: স্টক সাথে সাথে ধরা থাকে, ডেলিভারি চার্জ জোন থেকে আসে।
  • একসাথে অনেক অর্ডার কনফার্ম, প্রিন্ট বা কুরিয়ারে পাঠান; খোঁজা, ফিল্টার আর Excel-এ এক্সপোর্ট।
  • ইনভয়েস আর প্যাকিং স্লিপ: একটা বা একবারে ১০০টা পর্যন্ত, A4, লেবেল প্রিন্টার বা ৮০/৫৮ মিমি থার্মাল প্রিন্টারে।
  • নিজের অর্ডার স্ট্যাটাস বানান (যেমন "রাইডারের কাছে"), চাইলে প্রতিটার নিজের SMS।
  • ক্রেতা স্টোরের ট্র্যাকিং পাতায় অর্ডার নম্বর আর মোবাইল দিয়ে অর্ডারের খবর দেখেন।

নিজের অর্ডার স্ট্যাটাস স্টার্টার, গ্রোথ আর প্রো-তে; মূল ধাপের নাম বদলানো সব প্ল্যানে।

চার কুরিয়ার, এক প্যানেল

Steadfast, Pathao, Carrybee আর Paperfly: নিজের কুরিয়ার অ্যাকাউন্ট একবার যুক্ত করুন, তারপর অর্ডার থেকেই এক চাপে বুকিং।

SteadfastPathaoCarrybeePaperfly
  • COD-এর টাকা, ওজন আর রাইডারের নোট নিজে থেকে বসে; কনসাইনমেন্ট আইডি অর্ডারে থেকে যায়।
  • ওয়েবহুক দিয়ে পিকআপ, ডেলিভারি আর ফেরতের খবর সাথে সাথে আসে, অর্ডারের অবস্থা নিজে বদলায়।
  • ফেরত আসা পার্সেলের স্টক নিয়ম মেনে ফেরে; শিপড হলে ক্রেতা ট্র্যাকিং লিংকসহ SMS পান।
  • ড্যাশবোর্ডে দেখুন কোন কুরিয়ারের কাছে কত COD-এর টাকা আটকে আছে, আর কত টাকা হাতে এসেছে।
  • চেকআউটে ক্রেতাকে কুরিয়ার বাছাই করতে দিন, প্রতিটার আলাদা চার্জসহ।

চার কুরিয়ারই ফ্রিসহ সব প্ল্যানে আছে। একসাথে অনেক বুকিং স্টার্টার, গ্রোথ আর প্রো-তে; চেকআউটে কুরিয়ার বাছাই গ্রোথ আর প্রো-তে।

ফেক অর্ডার শিল্ড

প্রতিটা অর্ডার আসার সময়ই যাচাই হয়, যাতে ভুয়া অর্ডারে কুরিয়ার চার্জ আর সময় নষ্ট না হয়।

  • ব্লকলিস্ট: ফোন নম্বর, ডিভাইস, IP, IP রেঞ্জ বা ইমেইল ব্লক করুন: অর্ডার ফেরান, হোল্ডে রাখুন বা শুধু অগ্রিম পেমেন্টে নিন।
  • এক নম্বর বা ডিভাইস থেকে কতটা অর্ডার নেবেন, আর একই অর্ডার আবার এলে কী হবে, ঠিক করে দিন।
  • ক্রেতার কুরিয়ার রেকর্ড: আপনার নিজের কুরিয়ার অ্যাকাউন্ট দিয়ে দেখুন তিনি আগে কত পার্সেল নিয়েছেন আর কত ফেরত দিয়েছেন।
  • ঝুঁকির মাত্রা, অন্য দোকানের কুরিয়ার-নিশ্চিত হিসাব (নাম ছাড়া) আর চেকআউটে SMS কোড (OTP) যাচাই।
  • বারবার ফেরত দেওয়া নম্বর চাইলে নিজে থেকে ব্লক হয়; কী আটকানো হলো তার পুরো তালিকা থাকে।

ব্লকলিস্ট, অর্ডারের সীমা আর আটকানো চেষ্টা সব প্ল্যানে; ঝুঁকির স্কোর, নেটওয়ার্ক আর OTP যাচাই গ্রোথ আর প্রো-তে।

ইনকমপ্লিট অর্ডার ফেরানো

চেকআউটে নাম-নম্বর দিয়ে যাঁরা অর্ডার শেষ করেননি, টাইপ করার সাথে সাথে তাঁদের তথ্য থেকে যায়।

  • এক ট্যাপে কল বা WhatsApp, কলের ফল লিখে রাখা, আর ফোনে রাজি হলে এক চাপে অর্ডার বানানো।
  • রিকভারি SMS-এ লিংক যায়: চাপলে ক্রেতার কার্ট আর ফর্ম আগের মতো ভরা থাকে।
  • নিজে থেকে সর্বোচ্চ ৩ ধাপে SMS, চাইলে কুপনসহ; রাতে পাঠায় না, অর্ডার করলে থামে।
  • ভুয়া চেষ্টায় SMS যায় না, তাই ক্রেডিট নষ্ট হয় না।

ইনকমপ্লিট অর্ডারের তালিকা আর হাতে SMS পাঠানো সব প্ল্যানে; নিজে থেকে রিকভারি SMS গ্রোথ আর প্রো-তে।

ইনবক্স আর AI বিক্রেতা

ফেসবুক পেজের Messenger, Instagram DM আর ওয়েবসাইট চ্যাট এক তালিকায়, পাশে ক্রেতার আগের অর্ডার।

  • রিপ্লাই, নোট, টিমের কাউকে চ্যাট দেওয়া, সেভ করা রিপ্লাই, আর চ্যাট থেকেই নতুন অর্ডার। স্টোরে নিজের ওয়েবসাইট চ্যাটও এর অংশ।
  • AI বিক্রেতা দাম আর স্টক বলে, পণ্যের ছবি ও কার্ড পাঠায়, ডেলিভারি চার্জ হিসাব করে, আর Messenger বা Instagram-এ অর্ডার নেয়।
  • ক্রেতা বাংলা বা বাংলিশে লিখলে বাংলায়, ইংরেজিতে লিখলে ইংরেজিতে উত্তর দেয়।
  • প্র্যাকটিস মোডে আগে নিজে পরখ করুন; সময়সূচি দিন; স্টাফ উত্তর দিলেই AI ওই চ্যাটে থামে।
  • পোস্টের কমেন্টেও কাজ করে: উত্তর, ইনবক্সে মেসেজ, খারাপ কমেন্ট লুকানো।

ইনবক্স আর AI বিক্রেতা সব প্ল্যানে আছে, ফ্রি প্ল্যানেও। AI-এর প্রতিটা কাজে AI ক্রেডিট লাগে; প্রতি মাসে ফ্রি ক্রেডিট পান (ফ্রি প্ল্যানে ৫০), কয়টা পেজ আর কত ক্রেডিট তা প্ল্যানের তালিকায়।

ভয়েস মেসেজের উত্তর

অনেক ক্রেতা লিখে না, ভয়েস পাঠান। AI বিক্রেতা সেটাও পড়ে।

  • ভয়েস মেসেজ (বাংলা বা ইংরেজি, ৩ মিনিট পর্যন্ত) লেখায় বদলে যায়, AI লেখা মেসেজের মতোই উত্তর দেয়।
  • চ্যাটে ভয়েসের নিচে প্রতিলিপি দেখায়, ভয়েসটাও শোনা যায়।
  • আওয়াজ অস্পষ্ট হলে AI আন্দাজ করে না: চ্যাট আপনার টিমের কাছে যায়, আর ক্রেডিট ফেরত আসে।

ভয়েসের প্রতি শুরু হওয়া মিনিটে ১ AI ক্রেডিট, উত্তরের ক্রেডিটের সাথে।

ফেসবুক অ্যাডের ল্যান্ডিং পেজ

এক পণ্যের লম্বা পেজ, নিচে অর্ডার ফর্ম: ক্রেতা অ্যাড থেকে এসে সেখানেই অর্ডার করেন।

  • ক্যাটাগরি ধরে টেমপ্লেট (ফ্যাশন, বিউটি, গ্যাজেট, ফুড, হেলথ), প্রতিটা লেখা, ছবি আর সেকশন বদলানো যায়।
  • হিরো স্লাইডার, ভিডিও, রিভিউ, কাউন্টডাউন, FAQ আর "অর্ডার করুন" বাটন; কম্বো আর পরিমাণভিত্তিক দাম।
  • পেজের রিপোর্ট: ভিজিট, ফর্ম শুরু, ইনকমপ্লিট, অর্ডার, ডেলিভারি আর কনভার্শন।
  • পেজের নিজের Meta Pixel দেওয়া যায়; না দিলে স্টোরের Pixel চলে।

কয়টা ল্যান্ডিং পেজ রাখা যাবে তা প্ল্যান অনুযায়ী; প্রিমিয়াম টেমপ্লেট গ্রোথ আর প্রো-তে।

Pixel, Conversions API আর মার্কেটিং

কোন অ্যাড আসলে বিক্রি আনছে তা জানুন, অফার চালান।

  • Meta Pixel, Google Analytics 4 আর Tag Manager স্টোর আর ল্যান্ডিং পেজে চলে।
  • Conversions API সার্ভার থেকে একই ইভেন্ট পাঠায়, তাই অ্যাড ব্লকার বা iPhone-এ অর্ডার হারায় না; একই event_id থাকায় দুবার গোনা হয় না।
  • "অর্ডার কোথা থেকে এল" রিপোর্ট: UTM সোর্স, ক্যাম্পেইন বা ল্যান্ডিং পেজ ধরে অর্ডার, ডেলিভারি আর বিক্রি।
  • কুপন (শতাংশ, নির্দিষ্ট টাকা বা ফ্রি ডেলিভারি) আর কাউন্টডাউনসহ ফ্ল্যাশ সেল।

Pixel, GA4 আর Tag Manager সব প্ল্যানে; Conversions API, কুপন আর ফ্ল্যাশ সেল স্টার্টার, গ্রোথ আর প্রো-তে।

SMS আর ইমেইল

অর্ডার এল, কনফার্ম হলো, শিপড হলো: প্রতিটা খবর ক্রেতার ফোনে।

  • কোন SMS যাবে আর কী লেখা থাকবে ঠিক করুন; শিপড SMS-এ কুরিয়ার, বাকি টাকা আর ট্র্যাকিং লিংক।
  • ১ ক্রেডিট = SMS-এর ১ অংশ; প্ল্যানে প্রতি মাসে কিছু ফ্রি ক্রেডিট, বাকিটা প্যাকে কেনা যায়।
  • ভুয়া অর্ডার দিয়ে কেউ যেন আপনার ক্রেডিট খরচ করতে না পারে, তাই দিনের সীমা; বড় সেলের আগে বাড়ানো যায়।
  • নিজের SMS গেটওয়ে (REVE বা যেকোনো HTTP API কোম্পানি): নিজের সেন্ডার আইডি, আমাদের ক্রেডিট লাগে না।

ফ্রি প্ল্যান আর ট্রায়ালে প্ল্যাটফর্মের নম্বর দিয়ে শুধু আমাদের লেখা SMS যায়; নিজের লেখা পেইড প্ল্যানে। নিজের গেটওয়ে প্রো প্ল্যানে।

পেমেন্ট আর অগ্রিম

ক্যাশ অন ডেলিভারি, আর bKash, Nagad, Rocket বা ব্যাংকে পাঠানো টাকা TrxID দিয়ে।

  • চেকআউটে ক্রেতা আপনার নম্বর আর কত পাঠাতে হবে দেখেন, তারপর TrxID দেন; আপনি মিলিয়ে "যাচাই করা" চাপলে COD থেকে কমে যায়।
  • অগ্রিমের নিয়ম: শুধু ডেলিভারি চার্জ, নির্দিষ্ট টাকা বা মোটের শতাংশ।
  • পেমেন্ট নম্বর কেউ বদলালে মালিক সাথে সাথে খবর পান।

ক্রেতাদের জন্য কার্ড বা অটোমেটিক bKash গেটওয়ে নেই: টাকা আসে ক্যাশ অন ডেলিভারিতে বা আপনার নম্বরে, TrxID দিয়ে।

ড্যাশবোর্ড আর রিপোর্ট

দিনের শুরুতে এক নজরে: বিক্রি, অর্ডার, কুরিয়ারের কাছে কত টাকা, আর হাতে কত এল।

  • "টাকা কোথায়": কুরিয়ারের কাছে, পথে আর হাতে পাওয়া; কুরিয়ারের চার্জ বাদ দিয়ে।
  • বিক্রি, অর্ডার, ডেলিভারির সাফল্য আর নেট প্রফিট, আগের সময়ের সাথে তুলনা; Excel বা CSV-তে ডাউনলোড।
  • স্টক, ক্রেতা, পণ্য আর ল্যান্ডিং পেজের আলাদা রিপোর্ট।
  • হোমে টাকার অঙ্ক শুরুতে লুকানো থাকে, পাশে কেউ থাকলেও দেখবে না।

নেট প্রফিট রিপোর্ট গ্রোথ আর প্রো-তে।

টিম আর একাধিক স্টোর

পাসওয়ার্ড শেয়ার না করে স্টাফ যোগ করুন; প্রত্যেকে শুধু নিজের কাজের অংশ দেখেন।

  • তৈরি রোল (অ্যাডমিন, ম্যানেজার, অর্ডার স্টাফ) বা নিজের বানানো রোল; বিলিংয়ের অনুমতি শুধু মালিক দেন।
  • একটা অ্যাকাউন্টে একাধিক স্টোর, উপরের সুইচার দিয়ে এক স্টোর থেকে আরেকটায়।
  • অথেনটিকেটর অ্যাপ দিয়ে দুই ধাপে লগইন, আর কোন কোন ফোন-কম্পিউটারে লগইন আছে তা দেখা।
  • ফোন থেকে পুরো দোকান চালান: বাংলা বা ইংরেজি, লাইট বা ডার্ক মোড।

কতজন স্টাফ রাখা যাবে তা প্ল্যান অনুযায়ী; "১ জন বাড়তি স্টাফ" অ্যাড-অনও আছে।

কোন ফিচার কোন প্ল্যানে আছে তা প্ল্যান অনুযায়ী আলাদা, আর সময়ের সাথে বদলাতে পারে। এখনকার হিসাব প্রাইসিং পাতায়। প্ল্যান মিলিয়ে দেখুন

আজই ফ্রি প্ল্যানে শুরু করুন

কার্ড লাগবে না। ব্যবসা বাড়লে আপগ্রেড করবেন।

ফ্রি শুরু করুন