CZ Commerce

সাধারণ প্রশ্ন

যা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়, তার ছোট উত্তর। পুরো নিয়ম শর্তাবলি আর ফেরত নীতিতে, আর কাজের ধাপ সাহায্য কেন্দ্রে।

দাম আর প্ল্যান

CZ Commerce-এর দাম কত?

নতুন স্টোর ফ্রি প্ল্যানে শুরু হয়, কার্ড লাগে না। এর উপরে স্টার্টার, গ্রোথ আর প্রো প্ল্যান; প্রতিটার দাম, সীমা আর ফিচার প্রাইসিং পাতায় দেওয়া আছে। দাম বাংলাদেশি টাকায়, এখন কোনো VAT যোগ হয় না। লম্বা মেয়াদে (যেমন ১২ মাস) নিলে মাসে মাসে দেওয়ার চেয়ে কম পড়ে।

ফ্রি প্ল্যানে কী কী পাব?

নিজের ঠিকানায় অনলাইন স্টোর, অর্ডার ম্যানেজমেন্ট, চার কুরিয়ারেই বুকিং (Steadfast, Pathao, Carrybee, Paperfly), ইনকমপ্লিট অর্ডারের তালিকা, ব্লকলিস্ট ও অর্ডারের সীমা, আর ল্যান্ডিং পেজ। পণ্য, মাসের অর্ডার, ল্যান্ডিং পেজ আর স্টাফের সংখ্যার সীমা আছে; প্রাইসিং পাতার তুলনার টেবিলে সব দেখা যায়।

মাসের অর্ডার সীমা শেষ হলে কি অর্ডার আসা বন্ধ হয়ে যায়?

না। নতুন অর্ডার আসতেই থাকে, ক্রেতা স্বাভাবিকভাবে অর্ডার করেন। বাড়তি অর্ডার প্যানেলে লুকানো থাকে, আপগ্রেড, অ্যাড-অন বা নতুন মাস শুরু হলে দেখা যায়। যাচাই না হওয়া ক্রেতার সম্ভাব্য ভুয়া অর্ডার শিপ হওয়ার আগে বাতিল করলে সীমার জায়গা ফেরত আসে।

শুধু একটা সীমা বাড়াতে চাইলে পুরো প্ল্যান বদলাতে হবে?

না। অ্যাড-অন দিয়ে একটা সীমা বাড়ানো বা একটা ফিচার চালু করা যায়: বাড়তি স্টাফ, অর্ডার, ল্যান্ডিং পেজ, স্টোরেজ বা নিজের ডোমেইন। অ্যাড-অন এক মাস চলে, নিজে থেকে নবায়ন হয় না।

ট্রায়াল, পেমেন্ট আর নবায়ন

ফ্রি ট্রায়াল আছে?

কিছু প্ল্যানে বিনা পেমেন্টে ট্রায়াল আছে। ফ্রি প্ল্যানে থাকা স্টোর থেকে প্ল্যানের কার্ডে "ট্রায়াল শুরু করুন" চাপলেই চালু হয়। প্রতিটা প্ল্যানের ট্রায়াল একটা অ্যাকাউন্টে একবারই পাওয়া যায়। শেষ হওয়ার ৩ আর ১ দিন আগে ইমেইলে মনে করিয়ে দেওয়া হয়; শেষ হলে স্টোর নিজে থেকে ফ্রি প্ল্যানে ফেরে, কোনো টাকা কাটে না।

প্ল্যানের টাকা কীভাবে দেব?

CZ Pay দিয়ে (এখন bKash আর কার্ড) এবং/অথবা ওয়ালেটের ব্যালেন্স থেকে। আগে ওয়ালেট থেকে কাটে, বাকিটা CZ Pay-এ। প্রতিটা পেমেন্টের ইনভয়েস পোর্টালে থাকে।

মেয়াদ শেষে কী হয়?

অটো রিনিউ চালু থাকলে আর ওয়ালেটে পুরো টাকা থাকলে মেয়াদের শেষ দিনে ওয়ালেট থেকে নবায়ন হয়। না হলে নবায়নের ইনভয়েস আর পেমেন্ট লিংক ইমেইল ও SMS-এ যায়। পরিশোধের জন্য গ্রেস পিরিয়ড থাকে (সাধারণত ৩ দিন, সর্বোচ্চ ৭ দিন); এর মধ্যে না দিলে স্টোর ফ্রি প্ল্যানে নামে, ডেটা মোছে না।

মাঝপথে প্ল্যান বদলানো যায়?

আপগ্রেড সাথে সাথে চালু হয়, আর চলমান প্ল্যানের না-ব্যবহার করা অংশের টাকা নতুন বিল থেকে বাদ যায়। ছোট প্ল্যানে যাওয়া চলমান মেয়াদ শেষ হলে শুরু হয়, তাই দেওয়া টাকা নষ্ট হয় না।

আপনার দোকান চালানো

কোন কোন কুরিয়ার যুক্ত করা যায়?

Steadfast, Pathao, Carrybee আর Paperfly, একসাথে কয়েকটাও। আপনার নিজের কুরিয়ার অ্যাকাউন্টের কী দিয়ে যুক্ত করেন, তারপর অর্ডার থেকে এক চাপে বুকিং আর ওয়েবহুকে ডেলিভারির খবর। চার কুরিয়ারই ফ্রিসহ সব প্ল্যানে আছে। কুরিয়ারের চার্জ আর COD-এর টাকা আপনার আর কুরিয়ারের চুক্তি অনুযায়ী।

ক্রেতারা কীভাবে টাকা দেন?

ক্যাশ অন ডেলিভারিতে, অথবা আপনার bKash, Nagad, Rocket বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে TrxID দিয়ে; আপনি মিলিয়ে যাচাই করেন। ভুয়া অর্ডার কমাতে অগ্রিম নেওয়ার নিয়ম দেওয়া যায় (শুধু ডেলিভারি চার্জ, নির্দিষ্ট টাকা বা শতাংশ)। ক্রেতাদের জন্য কার্ড বা অটোমেটিক bKash গেটওয়ে নেই।

নিজের ডোমেইনে স্টোর চালানো যায়?

হ্যাঁ। প্রথম দিন থেকে স্টোর একটা ফ্রি ঠিকানায় চলে; নিজের ডোমেইন (যেমন shop.yourname.com) গ্রোথ আর প্রো প্ল্যানে, অথবা "কাস্টম ডোমেইন" অ্যাড-অন দিয়ে। ডোমেইনের DNS-এ একটা CNAME রেকর্ড দিলেই হয়, SSL আমরা করে দিই। এক স্টোরে নিজের সর্বোচ্চ ৩টা ডোমেইন রাখা যায়।

ফোন থেকে চালানো যায়? বাংলায়?

হ্যাঁ। পুরো প্যানেল ফোনে চলে, বাংলা বা ইংরেজিতে, লাইট বা ডার্ক মোডে। স্টাফদের আলাদা লগইন আর রোল দেওয়া যায়, তাই নিজের পাসওয়ার্ড শেয়ার করতে হয় না।

মেসেঞ্জারের ইনবক্স আর AI বিক্রেতা কি সবাই পায়?

হ্যাঁ। ইনবক্স আর AI বিক্রেতা সব প্ল্যানে আছে, ফ্রি প্ল্যানেও। প্ল্যান অনুযায়ী বদলায় কয়টা Facebook পেজ যুক্ত করা যায় আর মাসে কত ফ্রি AI উত্তর: ফ্রি প্ল্যানে ১টা পেজ আর ৫০টা।

ডেটা, গোপনীয়তা আর বাতিল

আমার দোকানের ডেটা কার?

আপনার। পণ্য, অর্ডার আর ক্রেতার তথ্য আপনার, যেকোনো সময় এক্সপোর্ট করা যায়। আমরা শুধু সেবা দেওয়ার জন্য তা প্রসেস করি, কারো ব্যক্তিগত তথ্য বিক্রি করি না। কুরিয়ার, SMS আর Meta-র কী এনক্রিপ্ট করে রাখা হয়।

ফ্রড নেটওয়ার্কে কী শেয়ার হয়?

শুধু কুরিয়ারের নিশ্চিত করা ডেলিভারি আর ফেরতের সংখ্যা। ফোন নম্বর গোপন চাবি দিয়ে হ্যাশ করে মেলানো হয়; কোনো দোকান অন্য দোকানের নাম, অর্ডার বা ক্রেতার তথ্য দেখে না। বাতিল করা অর্ডার কখনো আপনার স্টোরের বাইরে যায় না। ফ্রড টুলসহ প্ল্যানে সেটিংস থেকে নেটওয়ার্ক ছাড়া যায়।

বাতিল করলে টাকা ফেরত পাব?

প্রথম পেইড পেমেন্টের ৭ দিনের মধ্যে চাইলে, আর এর মধ্যে প্ল্যানটার উল্লেখযোগ্য ব্যবহার না হলে, পুরো টাকা ফেরত দেওয়া হয়; এই সুযোগ প্রতিটা অ্যাকাউন্টে একবার। এ ছাড়া মেয়াদের মাঝে বাতিল করলে টাকা ফেরত হয় না, প্ল্যান মেয়াদ শেষ পর্যন্ত চলে, তারপর নবায়ন হয় না। টাকা যে পথে এসেছিল সেই পথেই ফেরত যায়।

স্টোর বা অ্যাকাউন্ট বন্ধ করব কীভাবে?

সাপোর্টে লিখুন, তার আগে দরকারি ডেটা এক্সপোর্ট করে নিন। বন্ধ স্টোরে আর বিল হয় না। ডেটা সাথে সাথে মোছে না: আপনি চাইলে মুছে দেওয়া হয়, আর বন্ধের ৯০ দিন পর আমরাও স্থায়ীভাবে মুছে দিতে পারি। আইন যা রাখতে বলে (যেমন বিলিংয়ের রেকর্ড), তা নির্ধারিত সময় পর্যন্ত থাকে।

উত্তর পেলেন না? আমাদের লিখুন · সাহায্য কেন্দ্র · প্রাইসিং · ব্যবহারের শর্তাবলি · ফেরত নীতি

ফ্রি শুরু করুন