বাংলাদেশের অনলাইন সেলারদের জন্য
খাতা-কলম ছাড়ুন। অর্ডার থেকে ডেলিভারি, এক ফোনে।
নিজের অনলাইন স্টোর, ল্যান্ডিং পেজ, চার কুরিয়ারে বুকিং আর ইনকমপ্লিট অর্ডার ফেরানো। মেসেঞ্জারে আসা অর্ডারও এক তালিকায়, পুরোটা বাংলায়।
ফ্রি প্ল্যানে কার্ড লাগবে না।
একটা অর্ডারের পুরো পথ
যে কাজ খাতায় লিখে, মেসেঞ্জারে খুঁজে আর কুরিয়ারের প্যানেলে ঢুকে করতেন, এখন এক জায়গায়।
- ১নতুন অর্ডার
স্টোর, ল্যান্ডিং পেজ বা মেসেঞ্জার থেকে আসা অর্ডার এক তালিকায়।
- ২কনফার্ম
ফোন করে নিশ্চিত করুন; ঝুঁকিপূর্ণ নম্বর আগেই চিহ্নিত থাকে।
- ৩কুরিয়ারে বুক
Steadfast, Pathao, Carrybee বা Paperfly-তে এক চাপে।
- ৪ডেলিভারড
কুরিয়ারের খবর নিজে থেকে আসে; টাকা কোথায় আছে দেখা যায়।
ধাপে ধাপে ভিডিও টিউটোরিয়াল
অ্যাকাউন্ট খোলা থেকে কুরিয়ারে পার্সেল পাঠানো আর রিপোর্ট দেখা পর্যন্ত, ছোট ছোট ভিডিওতে। আগে দেখে নিন কী কী শিখবেন।
রোজকার কাজের সব কিছু
অর্ডারের কাজের ডেস্ক
নতুন, কনফার্মড, শিপড, ফেরত: প্রতিটা অবস্থা আলাদা ট্যাবে। এক সাথে অনেক অর্ডার কনফার্ম, প্রিন্ট বা কুরিয়ারে পাঠান।
চার কুরিয়ার, এক জায়গায়
অর্ডার থেকেই বুকিং, ট্র্যাকিং নম্বর নিজে বসে, ডেলিভারি আর ফেরতের খবর নিজে থেকে আসে।


ইনকমপ্লিট অর্ডার ফেরান
চেকআউটে নাম-নম্বর দিয়ে যারা অর্ডার শেষ করেননি, তাদের তালিকা। ফোন করুন বা নিজে থেকে SMS যাক।
ফেক অর্ডার কমান
নম্বরের আগের ডেলিভারি আর ফেরতের হিসাব দেখে ঝুঁকি বোঝা যায়। ঝুঁকিপূর্ণ অর্ডার নিজে হোল্ডে যায়।
স্টোর আর ল্যান্ডিং পেজ
নিজের সাবডোমেইনে স্টোর, পরে নিজের ডোমেইন। ফেসবুক অ্যাডের জন্য অর্ডার ফর্মসহ এক পণ্যের পেজ।
SMS আর টিম
অর্ডারের খবর ক্রেতার ফোনে। স্টাফদের আলাদা অনুমতি, আর কে কী করল তার হিসাব।
ফোনেই পুরো দোকান
নিচের ট্যাবে অর্ডার, ইনকমপ্লিট অর্ডার আর পণ্য, বাকি সব "আরও"-তে। এক হাতে অর্ডার কনফার্ম, কুরিয়ারে বুক, ক্রেতাকে ফোন।



- ১
অর্ডার, এক হাতে
নতুন অর্ডার সবার উপরে। নাম, নম্বর, টাকা আর অবস্থা এক নজরে; ট্যাপ করে কনফার্ম বা কুরিয়ারে বুক।
- ২
ছেড়ে যাওয়া ক্রেতা ফেরান
চেকআউটে নম্বর দিয়ে যারা থেমে গেছেন, তারা এখানে। এক ট্যাপে ফোন, বা নিজে থেকে মনে করিয়ে দেওয়া SMS।
- ৩
বাকি সব "আরও"-তে
পণ্য, স্টক, রিপোর্ট, SMS, স্টাফ, সেটিংস। যার যেটা সুবিধা: বাংলা বা ইংরেজি, লাইট বা ডার্ক মোড।
- বাংলা আর ইংরেজি, যার যেটা সুবিধা
- লাইট আর ডার্ক মোড
- স্টাফের জন্য আলাদা লগইন আর অনুমতি
কম্পিউটারেও একই দোকান
অফিসে বা প্যাকিংয়ের টেবিলে বড় স্ক্রিনে পুরো তালিকা: অবস্থা ধরে ট্যাব, খোঁজা আর ফিল্টার, একসাথে অনেক অর্ডার বাছাই, আর Excel-এ এক্সপোর্ট। ফোনে যা করলেন, এখানেও তাই।

যে কুরিয়ারগুলো যুক্ত
অর্ডার থেকেই বুক করুন; ট্র্যাকিং আর ডেলিভারির খবর নিজে থেকে আসে।
ব্লগ থেকে
সব লেখা
· ১২ মিনিটে পড়াইনকমপ্লিট অর্ডার রিকভারি: কল আর SMS দিয়ে চলে যাওয়া কাস্টমার ফেরানচেকআউটে নাম-ফোন দিয়ে চলে যাওয়া কাস্টমারকে কখন কল দেবেন, রিকভারি SMS-এ কী লিখবেন, কুপন দেবেন কি না, আর খরচ পোষাচ্ছে কি না কীভাবে মাপবেন।
· ১০ মিনিটে পড়াকুরিয়ার বুকিং আর COD-এর টাকার হিসাব: চার কুরিয়ার, এক প্যানেলSteadfast, Pathao, Carrybee আর Paperfly-তে এক প্যানেল থেকে পার্সেল বুক, ট্র্যাকিং, ফেরত সামলানো, আর কোন কুরিয়ারের কাছে COD-এর কত টাকা বাকি তা মেলানোর উপায়।
· ১০ মিনিটে পড়াদোকানের SMS: অর্ডার আপডেট, রিকভারি SMS আর নিজের সেন্ডার আইডিকোন SMS পাঠাবেন, বাংলা SMS-এ কত ক্রেডিট লাগে, রিকভারি SMS কখন যাবে, আর নিজের মাস্কিং নামে SMS পাঠাতে কী লাগে: অনলাইন দোকানের জন্য কাজের গাইড।
আজই ফ্রি প্ল্যানে শুরু করুন
কার্ড লাগবে না। ব্যবসা বাড়লে আপগ্রেড করবেন।

