পার্টনার শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ: ১৮ অক্টোবর ২০২৬
প্রোগ্রাম
CZ Commerce পার্টনার প্রোগ্রামে (এরপর "প্রোগ্রাম") অনুমোদিত পার্টনার তাঁর লিংক বা কোড দিয়ে নতুন মার্চেন্ট আনেন এবং তাঁদের পেমেন্টের ওপর কমিশন পান। প্রোগ্রামে যোগ দিতে আবেদন করতে হয়; অনুমোদন দেওয়া বা না দেওয়া CZ Commerce-এর সিদ্ধান্ত।
কমিশন
কমিশন হয় শুধু মার্চেন্টের নগদে দেওয়া টাকায় (ওয়ালেটের পেইড ব্যালেন্স, CZ Pay বা হাতে দেওয়া পেমেন্ট)। প্রোমো ক্রেডিট, ছাড় বা কুপনের অংশে কমিশন হয় না। ওয়ালেট টপ-আপে কমিশন হয় না; সেই টাকায় প্ল্যান বা অ্যাড-অন কিনলে তখন হয়।
বর্তমান ডিফল্ট হার: মার্চেন্টের প্রথম পরিশোধিত ইনভয়েস থেকে ১২ মাস ধরে প্রতিটা পেমেন্টের ২০%। কোনো পার্টনারের জন্য আলাদা হার থাকলে তা পার্টনার পাতায় দেখানো হয়। হার পরিবর্তন শুধু পরের পেমেন্টে প্রযোজ্য।
একজন মার্চেন্ট একবারই একজন পার্টনারের সঙ্গে যুক্ত হন: সাইনআপের সময় শেষ ক্লিক করা লিংক, বা পার্টনারের কোড। পরে তা বদলায় না, শুধু CZ Commerce টিম যুক্তিসংগত কারণে বদলাতে পারে।
অপেক্ষা, রিফান্ড আর পেআউট
প্রতিটা কমিশন ৩০ দিন অপেক্ষমাণ থাকে, তারপর পরিশোধযোগ্য হয়। এর মধ্যে বা পরে মার্চেন্ট রিফান্ড পেলে সেই অনুপাতে কমিশন কমে; আগেই পেআউট হয়ে থাকলে পরের পেআউট থেকে কেটে নেওয়া হয়।
পরিশোধযোগ্য ব্যালেন্স ন্যূনতম পেআউটের (বর্তমানে ৳৫০০) সমান বা বেশি হলে যেকোনো সময় পেআউট চাওয়া যায়। টিম যাচাই করে অনুমোদন দেয় এবং বিকাশ, নগদ বা ব্যাংকে পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডি জানায়। পেআউট মেথডের তথ্য সঠিক রাখা পার্টনারের দায়িত্ব।
যা করা যাবে না
নিজের বা নিজের পরিবারের অ্যাকাউন্টে নিজের লিংক বা কোড ব্যবহার করে কমিশন নেওয়া যাবে না; একই মোবাইল, একই নেটওয়ার্ক বা পেআউট নম্বর মিললে কমিশন আটকে যায়। স্প্যাম, ভুয়া তথ্য, CZ Commerce-এর নামে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর দাবি বা অন্যের ট্রেডমার্ক ব্যবহার করা যাবে না।
এসব ভাঙলে CZ Commerce সংশ্লিষ্ট কমিশন বাতিল, পার্টনার অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করতে পারে। স্থগিত থাকাকালে অপেক্ষমাণ কমিশন আটকে থাকে।
পরিবর্তন
CZ Commerce প্রোগ্রাম বা এই শর্তাবলি পরিবর্তন বা বন্ধ করতে পারে; বড় পরিবর্তন পার্টনারদের জানানো হবে। ততক্ষণে অর্জিত কমিশন এই শর্ত মেনে পরিশোধ করা হবে। CZ Commerce-এর সাধারণ শর্তাবলি আর গোপনীয়তা নীতিও প্রযোজ্য।